নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

July 11th, 01:15 pm

আমরা ভারতীয়রা ২০ বছর ধরে এই কথা শুনে আসছি। কিন্তু আজ, ৪০ বছর পর, একজন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এসেছেন। এটা আমার সৌভাগ্য। আমি নিউজিল্যান্ডের সমস্ত বাসিন্দাদের, আপনাদের সকলের কাছে ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি।

নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

July 11th, 12:35 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে আয়োজিত ‘কিয়া ওরা মোদী’ অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয়দের এক বিশাল সভায় ভাষণ দেন। বিশেষ সৌজন্যতার বার্তা দিয়ে পদক্ষেপ হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এই অনুষ্ঠানে যোগ দেন। ১০,০০০-এরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের উষ্ণতা, প্রাণশক্তি ও উদ্দীপনায় এই সমাবেশ মুখরিত হয়ে উঠেছিল।

আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজনে প্রধানমন্ত্রীর ভাষণ

July 11th, 12:32 pm

আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা জানানোর জন্য আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী লাক্সনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি এমন উষ্ণতা দেখিয়েছেন যে আজ অকল্যান্ডের শীতও কম অসহনীয় মনে হচ্ছে। এই সফরে নিউজিল্যান্ডের জনগণের কাছ থেকে আমরা যে স্নেহ ও উষ্ণতা পেয়েছি, তা আমাদের হৃদয়ে চিরকাল থাকবে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত 'ভারত-নিউজিল্যান্ড: উইনিং পার্টনারশিপ' শীর্ষক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর

July 11th, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আয়োজনে 'ভারত-নিউজিল্যান্ড: একটি সফল অংশীদারিত্ব' শীর্ষক এক বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দেন। রাজনীতি, ব্যবসা, শিল্প, শিক্ষা ও গবেষণা, প্রযুক্তি, ক্রীড়া এবং শিল্পকলা – বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

July 11th, 08:09 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডের গভর্নমেন্ট হাউসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নমেন্ট হাউসে পৌঁছনোর পর তাঁকে ঐতিহ্যবাহী মাওরি রীতিতে স্বাগত জানানো হয়।

ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব: ২০৩০ সালের রূপরেখা

July 11th, 08:06 am

১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভারত ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা সাক্ষাৎ করেন এবং 'ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব' গঠনের ঘোষণা করেন। আগামী চার বছরে যৌথ কর্মসূচি পরিচালনা এবং ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি যৌথ কাঠামো হিসেবে প্রধানমন্ত্রীরা '২০৩০ সালের রূপরেখা' (রোডম্যাপ টু ২০৩০) অনুমোদন করেন। নিম্নলিখিত স্তম্ভগুলোতে বর্ণিত ক্ষেত্র ও উদ্যোগসমূহ এই কৌশলগত অংশীদারিত্বের অন্তর্ভুক্ত রয়েছে—তবে এই কৌশলগত অংশীদারিত্ব কেবল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—

ভারত-নিউজিল্যান্ড যৌথ বিবৃতি

July 11th, 07:59 am

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ ও ১১ জুলাই ২০২৬ তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সরকারি সফরে রয়েছেন। গত ৪০ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে এটিই প্রথম সফর; এটি একটি ঐতিহাসিক মাইলফলক এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্বের ক্ষেত্রে এক নতুন যাত্রাপথের সূচনা।

ভারত-নিউজিল্যান্ড প্রতিনিধি পর্যায়ের আলোচনা চলাকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ

July 11th, 07:00 am

নিউজিল্যান্ডের মানুষের মাঝে থেকে এবং ভারতের প্রতি তাদের ভালোবাসা দেখে আমি গভীরভাবে আবেগাপ্লুত, এবং এটি আমার হৃদয় ছুঁয়ে যায়, এবং এর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।