জাপানের প্রধানমন্ত্রী মাননীয়া সানায়ে তাকাইচি’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী; আলোচনায় উঠে এল দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের নানা দিক
October 29th, 01:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী মাননীয়া সানায়ে তাকাইচির আলোচনায় দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সহায়তার নানা দিক উঠে এল। জাপানের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য মাননীয়া তাকাইচি’কে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। তাঁদের আলোচনায় আর্থিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদের আদান-প্রদানের বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। বিশ্বের সমৃদ্ধি ও সুস্থিতির লক্ষ্যে ভারত – জাপান সম্পর্কের গুরুত্ব উল্লেখ করেছেন তাঁরা।জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সানে তাকাইচি’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
October 21st, 11:24 am
জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রীমতী সানে তাকাইচি’কে আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।মিয়াগি প্রদেশের সেন্ডাইয়ে সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর
August 30th, 11:52 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের প্রধানমন্ত্রী মাননীয় শিগেরু ইশিবার সঙ্গে মিয়াগি প্রদেশের সেন্ডাই সফর করেন। সেখানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জাপানের প্রথম সারির সংস্থা টোকিও ইলেকট্রন মিয়াগি লিমিটেড ঘুরে দেখেন দুই নেতা। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই জাপানি সংস্থার ভূমিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।জাপানের বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
August 30th, 07:34 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাপানের বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে আজ একান্ত আলাপচারিতায় মিলিত হন। পারস্পরিক এই মত বিনিময়ে উপস্থিত ছিলেন ১৬ জন গভর্নর।তথ্য তালিকা : ভারত-জাপান আর্থিক সুরক্ষা সহযোগিতা
August 29th, 08:12 pm
ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তি হল, দুই দেশের পরস্পরের প্রতি মূল্যবোধ এবং সম্ভ্রম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল স্তম্ভ হল, আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা।আগামী দশকের জন্য ভারত-জাপান যৌথ ভাবনা: বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ৮টি ক্ষেত্রে দিকনির্দেশ
August 29th, 07:11 pm
অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সংঘাতমুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে ভারত এবং জাপান দুই দেশই অভিন্ন ভাবনায় বিশ্বাসী। দুই দেশেই রয়েছে প্রচুর সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামুখী আর্থিক ব্যবস্থা।১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি: আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব
August 29th, 07:06 pm
জাপানের প্রধানমন্ত্রী মহামান্য মিঃ ইশিবা শিগেরু-র আমন্ত্রণে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ২৯-৩০ আগস্ট ২০২৫ তারিখে জাপানে সরকারি সফরে গিয়েছেন। ২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (কান্তেই) প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইশিবা। সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন। দুই প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে তাঁরা ভারত ও জাপানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন যা সভ্যতাগত সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ, অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই প্রধানমন্ত্রী গত দশকে ভারত-জাপান অংশীদারিত্বের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেছেন এবং আগামী দশকগুলিতে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনের জন্য কৌশলগত ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন।