প্রাপ্তির তালিকা: ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর

July 02nd, 10:39 pm

সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব শক্তি এবং ওষুধ শিল্পের মত প্রধান ক্ষেত্রগুলিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা। ‘ইন্ডিয়া-জাপান ফ্যাক্ট শিট ২.০’তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সরকারি-পর্যায়ের এবং ব্যবসায়িক-পর্যায়ের লেনদেনকে তুলে ধরা।

যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া

July 02nd, 10:22 pm

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর ভাষণ

July 02nd, 01:30 pm

মাত্র কয়েক দিন আগে জি-সেভেন শীর্ষ সম্মেলনে আমি বলেছিলাম, পৃথিবীজুড়ে এখন এক অস্থির অবস্থা চলছে, এই সময়ে পারস্পরিক আস্থাই আমাদের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। আর আমি গর্বিত যে, ভারত ও জাপানের মধ্যে অংশীদারিত্বে এই আস্থা পুরোপুরি বজায় রয়েছে।

জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদীর

November 23rd, 09:46 pm

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২৯ অক্টোবর তাঁদের মধ্যে টেলিফোন বার্তালাপের পর এই প্রথম সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হল।

১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি: আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব

August 29th, 07:06 pm

জাপানের প্রধানমন্ত্রী মহামান্য মিঃ ইশিবা শিগেরু-র আমন্ত্রণে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ২৯-৩০ আগস্ট ২০২৫ তারিখে জাপানে সরকারি সফরে গিয়েছেন। ২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (কান্তেই) প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইশিবা। সেখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন। দুই প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে তাঁরা ভারত ও জাপানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন যা সভ্যতাগত সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ, অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই প্রধানমন্ত্রী গত দশকে ভারত-জাপান অংশীদারিত্বের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেছেন এবং আগামী দশকগুলিতে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনের জন্য কৌশলগত ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন।

ভারত-জাপান মানব সম্পদ বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে কর্ম পরিকল্পনা

August 29th, 06:54 pm

২০২৫-এ ভারত-জাপান বার্ষিক শীর্ষ বৈঠকের সময় ভারত ও জাপানের দুই প্রধানমন্ত্রী দুই দেশের নাগরিকদের পারস্পরিক যাতায়াত ও বিনিময়ের মাধ্যমে বোঝাপড়াকে আরও মজবুত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। সেই লক্ষ্যে আগামী ৫ বছরে দুই দেশ ৫ লক্ষের বেশি কর্মী বিনিময়ের লক্ষ্য স্থির করেছে। এর মধ্যে ৫০,০০০ দক্ষ কর্মী ও সম্ভাবনাময় মেধা ভারত থেকে জাপানে পাঠানো হবে। এর লক্ষ্য হল, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টি করা। নিম্নলিখিত লক্ষ্যের মাধ্যমে এই প্রয়াসে গতি আনা হবে :

প্রধানমন্ত্রী মোদী জাপানের টোকিওতে এসে পৌঁছেছেন

August 29th, 06:43 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে জাপানে এসে পৌঁছেছেন। জাপানে, প্রধানমন্ত্রী ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী জাপান ও চীন সফর করবেন

August 22nd, 06:15 pm

প্রধানমন্ত্রী মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে ২০২৫ সালের ২৯–৩০ আগস্ট জাপান এবং ৩১ আগস্ট–১ সেপ্টেম্বর চীন সফর করবেন। জাপানে, প্রধানমন্ত্রী ১৫তম ভারত–জাপান বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক করবেন। চীনে, প্রধানমন্ত্রী তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতি

March 20th, 12:30 pm

প্রথমেই আমি প্রধানমন্ত্রী কিশিদা এবং তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলকে ভারতে ঊষ্ণ অভ্যর্থনা জানাই। প্রধানমন্ত্রী কিশিদা এবং আমি গত এক বছরে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছি। ভারত – জাপান সম্পর্কের নিরিখে তাঁর ইতিবাচক মনোভাব ও অঙ্গীকারের বিষয়টি অনুভব করেছি। আর তাই, আজ তাঁর এই সফর আমাদের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হবে।

জাপান সফরের আগে প্রধানমন্ত্রীর বিবৃতি

May 22nd, 12:16 pm

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আমি ২৩ থেকে ২৪শে মে, ২০২২ জাপানের টোকিও সফরে যাচ্ছি।

চতুর্দশ ভারত – জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন (১৯শে মার্চ, ২০২২; নতুন দিল্লি)

March 17th, 08:29 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী মিঃ কিশিদা ফুমিও চতুর্দশ ভারত – জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সরকারি সফরে ১৯শে মার্চ নতুন দিল্লি আসবেন। উভয় নেতার মধ্যে এটিই প্রথম শীর্ষ সম্মেলন। এর আগে ২০১৮ সালের অক্টোবর মাসে টোকিও-তে ভারত – জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিদেশ মন্ত্রীর সাক্ষাৎ

January 07th, 09:39 pm

জাপানের বিদেশ মন্ত্রী শ্রী তারো কোনো সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভারত-জাপান বাণিজ্যিক নেতৃবৃন্দের মঞ্চে প্রধানমন্ত্রীর ভাষণ

September 14th, 05:04 pm

ভারত ও জাপানের বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে আজ এখানে এইভাবে মিলিত হতে পেরে আমি ভীষণভাবেআনন্দিত এই কারণে যে আমাদের সঙ্গে আজ এখানে উপস্থিত রয়েছেন এক বিশেষ বন্ধু মিঃ শিনজো আবে। তিনি শুধু ভারত বা গুজরাটের বন্ধুমাত্র নন, ব্যক্তিগতভাবে আমারও এক বিশেষ বন্ধু।