দীর্ঘতম সময় ধরে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় বিশ্ব নেতৃত্বের অভিনন্দন বার্তা
June 10th, 02:08 pm
ভারতের দীর্ঘতম সময় ধরে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন।ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।প্রধানমন্ত্রী দেখা করেছেন ইতালির প্রেসিডেন্টের সঙ্গে
May 20th, 07:19 pm
ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির যথাশীঘ্র সাক্ষরিত হওয়া অংশীদারিত্বে নতুন গতি আনবে বলে দুই নেতাই উল্লেখ করেন। সমুদ্র নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বহুমুখী ইন্ডিয়া-মিডলইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি)-এর গুরুত্ব নিয়েও তাঁরা আলোচনা করেন।