ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া’ গ্রহণ প্রধানমন্ত্রীর
July 07th, 03:27 pm
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মাননীয় প্রবোও সুবিয়ানতো আজ প্রধানমন্ত্রীকে ‘বিনতাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া’ সম্মাননায় ভূষিত করেন। এটি ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান। ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব এবং অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী এই পুরস্কারটি ভারত ও ইন্দোনেশিয়ার মানুষ এবং উভয় দেশের সভ্যতার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধনের প্রতি উৎসর্গ করেন।