প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 18th, 11:41 pm
এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
June 18th, 09:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।ভারত-ফ্রান্স উদ্ভাবন রোডম্যাপ ২০৩০
June 15th, 05:42 am
২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি “বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করেন এবং যৌথভাবে ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬-এর উদ্বোধন করেন। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার স্পেস, স্বাস্থ্য, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষাগত সংযোগ এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো ক্ষেত্রগুলিতে বর্ধিত ও বৈচিত্র্যময় সহযোগিতার আহ্বান জানান।ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।প্রধানমন্ত্রীর ফ্রান্স ও স্লোভাকিয়া সফর
June 09th, 07:20 pm
ফ্রান্সের রাষ্ট্রপতি মহামান্য মিঃ ইমানুয়েল ম্যাক্রঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩–১৪ জুন ২০২৬ (নিস), ১৬–১৯ জুন ২০২৬ (এভিয়ান ও প্যারিস) ফ্রান্স সফর করবেন। পাশাপাশি তিনি ১৪–১৬ জুন ২০২৬ পর্যন্ত স্লোভাকিয়া সফরও করবেন।প্রাপ্তির তালিকা : ফ্রান্সের প্রেসিডেন্টের ভারত সফর
February 17th, 07:00 pm
ভারত-ফ্রান্স সহযোগিতাকে “বিশেষ বিশ্ব কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করার সিদ্ধান্তফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 17th, 04:00 pm
মুম্বইতে আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রঁকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর, তিনি আমাকে এআই অ্যাকশন সামিটের জন্য ফ্রান্সে আমন্ত্রণ জানিয়েছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টার সাক্ষাৎ
January 13th, 10:52 pm
ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
August 21st, 06:30 pm
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমানে চলতে থাকা শান্তি প্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।জি-৭ শীর্ষ বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর
June 18th, 02:57 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ বৈঠকে ১৭ জুন ২০২৫-এ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধানমন্ত্রী এবং ফ্লান্সের প্রেসিডেন্ট মাজার্গ যুদ্ধ সমাধিস্থল পরিদর্শন করেছেন
February 12th, 04:57 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্র আজ সকালে মার্সেইতে মাজার্গ যুদ্ধ সমাধিস্থল পরিদর্শন করেছেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের। দুই নেতাই নিহতদের আত্মত্যাগকে সম্মান জানাতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
November 19th, 05:26 am
ব্রাজিলের রিও দি জেনিরো-তে জি২০ শিখর বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের রাষ্ট্রপতির ভারত সফর এবং জুন মাসে ইটালিতে জি৭ শিখর বৈঠকে তাঁদের সাক্ষাতের পর এ বছর উভয় নেতার মধ্যে এটা তৃতীয় বৈঠক।