ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি

February 18th, 08:10 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদীর ফ্রান্স সফর: কৌশলগত অংশীদারিত্ব মজবুত এবং এআই সহযোগিতার অগ্রণী ভূমিকা

February 13th, 03:06 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সফর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অর্থনৈতিক সংস্কার এবং ঐতিহাসিক সম্পর্ককে সম্মান জানিয়ে ভারতের বৈশ্বিক জোটকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই ব্যাপক সফরটি দায়িত্বশীল এআই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের গভীরতার প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

প্যারিসে ভারত – ফ্রান্স সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 12th, 12:45 am

এখানে ভারত ও ফ্রান্সের শ্রেষ্ঠ ব্যবসায়িক মননের সম্মিলন ঘটেছে। এইমাত্র সিইও ফোরামের যে প্রতিবেদন পেশ করা হ’ল, তাকে স্বাগত জানাই।

ভারত ও ফ্রান্সের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের চতুর্দশ ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ

February 12th, 12:25 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁ আজ প্যারিসে ভারত ও ফ্রান্সের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের চতুর্দশ ফোরামে যৌথভাবে ভাষণ দিয়েছেন। এই ফোরামে প্রতিরক্ষা, আকাশপথে চলাচল, অত্যাধুনিক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, পরিকাঠামো, উন্নত নির্মাণ, কৃত্রিম মেধা, জীবন-বিজ্ঞান, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য ও আতিথেয়তা সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত দুই দেশের সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা (সিইও) উপস্থিত ছিলেন।