শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

January 28th, 09:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে লোককল্যাণ মার্গে তাঁর বাসভবনে চলতি ইন্ডিয়া এনার্জি উইক (আইইডাব্লু) ২০২৬-এর অঙ্গ হিসেবে আন্তর্জাতিক শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে আলাপচারিতা করলেন।

ভারত শক্তি সপ্তাহ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মূলপাঠ

January 27th, 10:15 am

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গোয়ার মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগণ, রাষ্ট্রদূতগণ, সিইওগণ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এর উদ্বোধনী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

January 27th, 10:08 am

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ গোয়ায় আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৬-এর উদ্বোধনী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সেখানে ১২৫টি দেশের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। তাঁরা জ্বালানি নিরাপত্তা এবং ধারাবাহিক বিকাশ নিয়ে আলোচনা করতে ভারতে এসেছেন বলে প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেছেন।

India is driving not only its own growth but also the world's growth: PM Modi at India Energy Week

February 11th, 11:37 am

At India Energy Week, PM Modi highlighted India's energy ambitions based on resources, innovation, economic strength, strategic geography and sustainability. He emphasised India's rapid progress in renewables, biofuels and green energy, policy reforms and investment opportunities, reaffirming the country's commitment to driving global growth and energy transformation.

ভারত শক্তি সপ্তাহ ২০২৫ – এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

February 11th, 09:55 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে ভারত শক্তি সপ্তাহ ২০২৫ – এ ভাষণ দিয়েছেন। যশোভূমিতে সমাবেশে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই শক্তি সপ্তাহে অংশগ্রহণকারীরা কেবলমাত্র এই অনুষ্ঠানের অংশ নন, তাঁরা শক্তি ক্ষেত্রে ভারতের স্বপ্ন পূরণে অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি অংশগ্রহণকারী সকলকে এবং দেশ-বিদেশের সম্মানীয় অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এই অনুষ্ঠানে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

শক্তিক্ষেত্রের শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

February 06th, 09:34 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ভারতে শক্তি সপ্তাহ অনুষ্ঠানে শক্তিক্ষেত্রের শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।

গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক ২০২৪-এর সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 06th, 12:00 pm

গোয়ার রাজ্যপাল শ্রী পিএস শ্রীধরন পিল্লাই, গোয়ার প্রাণবন্ত মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সওয়ান্ত, আমার মন্ত্রিসভার সহকর্মী হরদীপ সিং পুরি এবং রামেশ্বর তেলি, বিভিন্ন দেশের সম্মাননীয় অতিথি, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ!

ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৪-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

February 06th, 11:18 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৪-এর উদ্বোধন করেন। ভারত শক্তি সপ্তাহ, ২০২৪ হল, দেশের সবচেয়ে বড় শক্তি বিষয়ক প্রদর্শনী এবং সম্মেলন। প্রধানমন্ত্রী বিশ্বের তেল ও গ্যাস সংস্থার সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।

প্রধানমন্ত্রী ৬ ফেব্রুয়ারি গোয়া সফর করবেন

February 05th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ ফেব্রুয়ারি গোয়া সফর করবেন। সকাল সাড়ে ১০ নাগাদ তিনি ওএনজিসি সি-সার্ভাইভাল সেন্টারের উদ্বোধন করবেন। এরপর ১০ টা ৪৫ নাগাদ তিনি ইন্ডিয়া এনার্জি উইক ২০২৪-এর উদ্বোধন করবেন। দুপুর ২টো ৪৫ নাগাদ বিকশিত ভারত, বিকশিত গোয়া ২০৪৭ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

কর্ণাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক – ২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

February 06th, 11:50 am

এই সময়ে আমাদের সকলের দৃষ্টি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের দিকে নিবদ্ধ। অনেক মর্মান্তিক মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। তুরস্কের আশপাশের দেশগুলোতেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি ভারতের ১৪০ কোটি মানুষের সহানুভূতি রয়েছে। ভারত এই ভয়ানক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সব ধরণের সাহায্য করতে প্রস্তুত।

ভারতে জ্বালানি সপ্তাহ, ২০২৩-এর আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী

February 06th, 11:46 am

আজ বেঙ্গালুরুতে ভারতের জ্বালানি সপ্তাহ (আইইডব্লিউ), ২০২৩-এর আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান অয়েলের এক বিশেষ উদ্যোগে বিভিন্ন ধরনের পেট বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে তৈরি ইউনিফর্মও চালু করেন তিনি। এছাড়াও, ইন্ডিয়ান অয়েলের ইন্ডোর সোলার কুকিং পদ্ধতির আওতায় উদ্ভাবিত কুক টপ মডেলটিকেও বাণিজ্যিক বিপণনের জন্য জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।