ইকনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 06:15 am
কয়েক মাস আগে ভারত শান্তি আইনের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করেছি। অস্ট্রেলিয়ার বিপুল ইউরেনিয়াম ভাণ্ডার ভারতের পারমাণবিক শক্তি যাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এই ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ রয়েছে।Prime Minister addresses Australia-India CEOs Forum and Economic Roadmap Business event
July 09th, 06:00 am
PM Modi participated in the Australia-India CEOs Forum and the Economic Roadmap Business event in Melbourne. Addressing the CEOs Forum, he highlighted India's strong economic growth, policy reforms, digital transformation and expanding innovation ecosystem. Addressing the Economic Roadmap Business event, he expressed satisfaction at the growth of trade and investment ties based on ECTA and called for early conclusion of the proposed CECA.প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন
July 03rd, 08:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬-৮ জুলাই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শ্রী প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে সে দেশ সফর করবেন। এটি তাঁর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। ২০১৮ সালের মে মাসে দুই দেশের সম্পর্ক একটি সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম ইন্দোনেশিয়া সফর। সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করবেন। জাকার্তায় প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেবেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক এক সম্পর্ক রয়েছে। দু’দেশের জনসাধারণের মধ্যেও নিবিড় যোগাযোগ আছে। এই আবহে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রামবানান মন্দিরও দর্শন করবেন।