বন্দে মাতরম-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
December 08th, 12:30 pm
এই উল্লেখযোগ্য বিষয়কে বিশেষ আলোচনায় স্থান করে দেওয়ার জন্য আমি আপনাকে এবং সভার বিশিষ্ট সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে সম্ভ্রমের মন্ত্র সারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, শক্তি জুগিয়েছিল এবং ত্যাগ ও কৃচ্ছ্রসাধনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল, এই সভায় সেই বন্দে মাতরমের উদযাপন আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গর্বের। বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তির আমরা সাক্ষী হতে পারছি, এটা সত্যিই গর্বের। এই দীর্ঘ সময়ে ইতিহাসের পাতায় অসংখ্য ঘটনা স্থান করে নিয়েছে। যদি আমরা এই মুহূর্তটিকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, তবে আগামী প্রজন্মের কাছে তা শিক্ষার এক উৎস হয়ে থাকবে।লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 08th, 12:00 pm
লোকসভায় আজ রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনায় পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সম্মিলিত আলোচনার পরিসর তৈরির জন্য তিনি সভার সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম মন্ত্র দেশের স্বাধীনতার সংগ্রামকে প্রাণদান করেছে। এই সঙ্গীত আত্মবলিদানের আদর্শে জারিত করেছে মানুষকে। বন্দে মাতরম-এর ১৫০ বছর আমাদের সামনে ইতিহাসের নানা অধ্যায়কে আবার জীবন্ত করে তোলে। আজকের আলোচনা শুধুমাত্র এই সভার দায়বদ্ধতা নয়, পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।জিএসটি হার হ্রাস ও সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পেশ করা প্রস্তাবগুলিতে সম্মিলিতভাবে সম্মত হওয়ার জন্য প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংস্কার সাধারণ মানুষ, কৃষক, এমএসএমই, মধ্যবিত্ত শ্রেণি, মহিলা এবং যুবকদের জন্য উপকারী হবে
September 03rd, 11:00 pm
কেন্দ্র ও রাজ্যগুলির সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল জিএসটি হার হ্রাস ও সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের জমা দেওয়া প্রস্তাবগুলিতে সম্মিলিতভাবে সম্মত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সংস্কার সাধারণ মানুষ, কৃষক, এমএসএমই, মধ্যবিত্ত, মহিলা এবং যুবকদের জন্য উপকারী হবে। শ্রী মোদী বলেন, এই বিস্তৃত সংস্কারসমূহ আমাদের নাগরিকদের জীবন উন্নত করবে এবং সকলের জন্য, বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ও অন্যান্যদের জন্য বাণিজ্যে সহজ করবে।আমেদাবাদের কন্যা ছাত্রালয়ায় সর্দারধামের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 24th, 10:39 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীরা, গুজরাট সরকারের মন্ত্রীরা, এখানে উপস্থিত সাংসদরা, বিধায়করা, সর্দারধামের হেড ব্রাদার শ্রী গাগজি ভাই, ট্রাস্টি ভি কে প্যাটেল, দিলীপ ভাই, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, বিশেষত আমার মেয়েরা,আমেদাবাদে কন্যা ছাত্রালয়, সর্দারধাম দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
August 24th, 10:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের আমেদাবাদে আজ ভিডিও বার্তার মাধ্যমে কন্যা ছাত্রালয়, সর্দারধাম দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেন। কন্যাদের শিক্ষা ও সেবায় এই ছাত্রাবাসের ওপর আলোকপাত করে তিনি বলেন, সর্দারধাম নাম এবং এই কাজ অনুরূপ পবিত্রতার সম্বন্ধযুক্ত। এই ছাত্রাবাসের কন্যারা আগামীদিনের স্বপ্ন ও অনুপ্রেরণার বাহক। তাদের এই স্বপ্নপূরণে নানা রকম সুযোগ দেওয়া হবে। শ্রী মোদী বলেন, কন্যারা স্বনির্ভর ও সক্ষম হয়ে উঠলে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।ইকনোমিক টাইমস্ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 23rd, 10:10 pm
অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 23rd, 05:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই ফোরামে বিশ্ব পরিস্থিতি এবং ভূ-অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আর্থিকভাবে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভারতের রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশ কমে এসেছে এবং ভারতীয় সংস্থাগুলি মূলধনী বাজার থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করছে। অন্যদিকে, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যা আগে কখনও ঘটেনি। তিনি জানান, মুদ্রাস্ফীতি অনেক কমে এসেছে এবং সুদের হারও কমেছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মাধ্যমে দেশের লগ্নিকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন
August 19th, 09:43 am
হ্যাঁ, স্যার। কিন্তু আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন সিট বেল্ট খুলে ফেলবেন। তারপর সেখানে মানে ওই ক্যাপসুলের মধ্যে ভেসে বেড়াবেন, এদিক ওদিক যাবেন আর কাজকর্ম করবেন।মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
August 19th, 09:42 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেন। মহাকাশ যাত্রার অনন্যতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই যাত্রা যিনি করেন, তার মধ্যে নানাবিধ রূপান্তর ও পরিবর্তন আসে, এ সম্পর্কে তিনি জানতে আগ্রহী। এর উত্তরে শুভাংশু বলেন, মহাকাশের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মাধ্যাকর্ষণ শক্তি না থাকাটা খুব বড় ফারাক গড়ে দেয়।ইউইআর- টু (UER-II) এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 17th, 12:45 pm
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী শ্রী নীতিন গডকরী জি, হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জি, দিল্লির মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় সাক্সেনা জি, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্ত জি, আমার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সহকর্মীবৃন্দ, অজয় তামতা জি, হর্ষ মালহোত্রা জি, দিল্লি ও হরিয়ানার সাংসদগণ, উপস্থিত দিল্লি ও হরিয়ানার মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১,০০০ কোটি টাকার দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন
August 17th, 12:39 pm
অগাস্ট মাস স্বাধীনতা ও বিপ্লবের মাস বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আজাদি কা মহোৎসব উদযাপনের মধ্যেই জাতীয় রাজধানী দিল্লি আজ আরও একটি উন্নয়ন বিপ্লবের সাক্ষী হ’ল। তিনি বলেন, এর আগে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোডের মাধ্যমে দিল্লির যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছিল। এই পথ দিল্লি, গুরুগ্রাম এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তিনি আরও বলেন, অফিস ও কারখানায় যাতায়াত সহজ হবে এবং প্রত্যেকের সময় সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংযোগ স্থাপনের ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এই আধুনিক সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি দিল্লি-এনসিআর-এর সমস্ত বাসিন্দাদের অভিনন্দন জানান।৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন
August 15th, 07:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয়, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার কৃষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন
August 15th, 12:02 pm
৭৯-তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের কৃষকদের উদ্দেশে এক আবেগপূর্ণ শ্রদ্ধা নিবেদন করে পরনির্ভরশীলতা থেকে আত্মনির্ভর দেশ গঠনের যাত্রাপথে তাঁদের গুরুত্বপূর্ণ অংশীদার বলে অভিহিত করেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ঔপনিবেশিক শাসনে দেশ দারিদ্রের করাল গ্রাসে আবদ্ধ হয়েছিল, কিন্তু কৃষকদের নিরলস প্রয়াসে ভারতের শস্য ভাণ্ডার আজ পরিপূর্ণ। জাতি আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভারতে ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা উপস্থাপিত করেন।৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ : বিকশিত ভারত ২০৪৭-এর দিশা
August 15th, 11:58 am
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।Glimpses from 79th Independence Day at Red Fort in Delhi
August 15th, 11:02 am
On the 79th Independence Day, PM Modi, in his address, paid tribute to the Constituent Assembly, freedom fighters, and Constitution makers. He highlighted key initiatives—GST reforms, Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana, National Sports Policy, and Sudharshan Chakra Mission—aimed at achieving a Viksit Bharat by 2047.স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা
August 15th, 10:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এটি তাঁর দ্বাদশ ভাষণ। প্রধানমন্ত্রীর এই ভাষণটি ভারতের উন্নয়ন যাত্রার লঞ্চপ্যাড। ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যার মধ্য দিয়ে এটি স্পষ্ট যে, দেশ নিছক এক পদক্ষেপ নয়, গুরুত্বপূর্ণ একটি উল্লম্ফনের জন্য প্রস্তুত।৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
August 15th, 06:44 am
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগে এই দিনটি সকলকে প্রাণিত করুক, এমনটাই প্রার্থনা করেছেন তিনি।৭৯-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি তাঁর ভাষণে আমাদের দেশের উন্নয়ন যাত্রায় এবং বিভিন্ন সুযোগকে কাজে লাগাতে সঙ্ঘবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব দিয়েছেন : প্রধানমন্ত্রী
August 14th, 08:48 pm
৭৯-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দেশবাসীর উদ্দেশে যে সুচিন্তিত ভাষণ দিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতির ভাষণে আমাদের দেশের উন্নয়নে বিভিন্ন সুযোগকে কাজে লাগাতে সঙ্ঘবদ্ধ প্রয়াসের কথা উল্লেখ করা হয়েছে। এই ভাষণে রাষ্ট্রপতি দেশ গড়ার কাজে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীকে ফোন করলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট
August 12th, 07:07 pm
আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। বাণিজ্য, সংযোগ, স্বাস্থ্য, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি খতিয়ে দেখেন দুই নেতা। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করার পাশাপাশি, ভারত ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগ আরও জোরদার করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলায় সম্মত হয়েছেন দুই নেতা।নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 06th, 07:00 pm
অগাস্ট মাস বিপ্লবের মাস এবং ১৫ অগাস্টের আগে এই ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা একের পর এক আধুনিক ভারত নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত সাফল্য প্রত্যক্ষ করছি। জাতীয় রাজধানী দিল্লিতে কর্তব্য পথ এখানে দেশের নতুন সংসদ ভবন, নতুন রক্ষা ভবন, ভারত মণ্ডপম, যশোভূমি, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা জাতীয় যুদ্ধস্মারক, নেতাজী সুভাশ চন্দ্র বসুর মূর্তি এবং বর্তমানে এই কর্তব্য ভবন। এগুলি কেবলমাত্র কিছু নতুন ভবন বা পরিকাঠামো নয়, এই ভবনগুলির মধ্য থেকেই অমৃতকালে বিকশিত ভারতের নীতি প্রণয়ন হবে, নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী দশকে এখান থেকেই দেশের উন্নয়নের দিশা-নির্দেশ তৈরি হবে। সকল দেশবাসীকে কর্তব্য ভবন উদ্বোধনের জন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাই। আমি এর নির্মাণের সঙ্গে যুক্ত সব ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদেরও এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই।