Cabinet approves GOBARdhan, India’s National Unified Scheme for Compressed Biogas, with an outlay of Rs.23,731 crore

August 06th, 04:08 pm

Marking a defining moment in India’s clean energy journey, the Union Cabinet, chaired by PM Modi, has approved GOBARdhan, the National Circular Bioenergy Scheme, with a total outlay of Rs.23,731 crore from FY 2026-27 to FY 2035-36. The scheme reflects the Government’s commitment to energy security, farmers and rural enterprises, waste-to-wealth, Atmanirbhar Bharat and the vision of Viksit Bharat.

৩৭০ ও ৩৫(ক) ধারা বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

August 05th, 02:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৩৭০ ও ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক ঘটনার সাত বছর পূর্তি উপলক্ষে দিনটিকে ভারতের সর্বজনীন উন্নয়নের যাত্রাপথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

অস্ট্রেলিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 03:22 pm

আমি এই ভূমির পরম্পরাগত মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে আমরা একত্রিত হয়েছি, আমি তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।

অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

July 09th, 03:00 pm

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।

অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

July 09th, 01:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেল স্যাম মস্টিন-এর সঙ্গে দেখা করেছেন।

ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 11:47 pm

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।

জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 05:30 pm

প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।

ভারত-জাপান বাণিজ্য মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ

July 02nd, 03:35 pm

ভারত-জাপান সফলতার গল্পের অংশ হওয়ার জন্য এই মঞ্চে যোগদানকারী আমাদের নতুন অংশীদারদর আমি আন্তরিক অভিনন্দন জানাই।

নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 19th, 05:15 pm

আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।

বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 19th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।

প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়ানে জি৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিতকরণ” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন

June 18th, 05:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন” শীর্ষক আউটরিচ অধিবেশনে ভাষণ দিলেন।

সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন শীর্ষক জি৭ শিখর সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

June 17th, 06:07 pm

আমি আনন্দিত যে ফ্রান্সের জি-৭ প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি এমন এক সময় যখন বিশ্ব বহু সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন, তখন এই ফোরাম থেকে উঠে আসা বার্তাটি সমগ্র মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

June 16th, 10:12 pm

ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

June 16th, 10:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়া’তে জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন।

দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 07:20 pm

দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,

দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 05th, 07:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।

Cabinet approves a highway construction project in Odisha worth Rs.8300.79 crore

June 03rd, 03:10 pm

Under PM Modi’s leadership, the Cabinet approved an ₹8,300 crore coastal highway project in Odisha connecting Rameshwar to Paradeep across 160 km. The project will boost connectivity, reduce travel time by nearly 2.5 hours, strengthen logistics under PM GatiShakti and promote regional economic growth while lowering fuel consumption and carbon emissions.

‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:15 am

আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন

May 23rd, 11:00 am

সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”

তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 19th, 06:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৯ মে ২০২৬ অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্য মি. পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেন।