প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন
September 07th, 11:51 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন। দুপুর ১২-টা নাগাদ প্রধানমন্ত্রী ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকা বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি অনুষ্ঠানে সমাবেশে ভাষণ দেবেন।অন্ধ্রপ্রদেশের একটি উন্নত ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ বা প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী
August 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশে প্রায় ১৮,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন এবং ‘বিকশিত ভারত’-এর অন্যতম প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে রাজ্যটির উত্থানের ওপর আলোকপাত করেছেন। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ শক্তি ও উৎপাদন শিল্প—বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী তাঁর রূপকল্প তুলে ধরেছেন।অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
August 01st, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। 'স্বর্ণ অন্ধ্র' বা সমৃদ্ধ অন্ধ্র গড়ার লক্ষ্যে আজকের দিনটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে এমন এক শুভ মাসে আসতে পেরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আজ এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে পারা আমার কাছে এক অত্যন্ত সৌভাগ্যের বিষয়।PM to visit Andhra Pradesh and Karnataka on 1 August
July 31st, 09:56 am
PM Modi will visit Andhra Pradesh and Karnataka on 1 August. In Andhra Pradesh, he will inaugurate the Alluri Sitarama Raju International Airport and launch development projects worth over ₹17,900 crore. He will also lay the foundation stone for Andhra Pradesh's first semiconductor manufacturing facility. During his visit to Karnataka, he will inaugurate the Swami Vivekananda Cultural Youth Centre - Viveka Smaraka in Mysuru.চণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 17th, 02:08 pm
আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
July 17th, 01:45 pm
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”হরিয়ানার জিন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বাংলা অনুবাদ
July 17th, 12:00 pm
আপনারা কিছু ছবি এনেছেন—নিন ভাই, এগুলো নিয়ে নিন, না হলে পেছনের মানুষজন দেখতে পাবেন না। এসপিজির সহকর্মীরা অনুগ্রহ করে এগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ ভাই, আপনারা খুব সুন্দর ছবি এঁকে এনেছেন। ওদিকে একটি ছোট্ট মেয়েও কিছু নিয়ে এসেছে, সেটিও সংগ্রহ করে নিন। এদিকেও দু'জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। এখন সবাই আরাম করে বসে পড়ুন। আপনাদের ভালোবাসা এবং শিল্পসাধনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।হরিয়ানায় প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
July 17th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ-এ প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে গভীর আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন; বিশেষ করে 'শক্তিপীঠ মাতা জয়ন্তী'-র আশীর্বাদপুষ্ট এই ভূমির মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেন। সাংগঠনিক কাজের প্রয়োজনে কয়েক দশক আগে এই শহরে তাঁর প্রথম সফরের কথা স্মরণ করে তিনি স্থানীয় খাদ্যাভ্যাস, যেমন মুররাহ মহিষের দুধের পণ্য, দেশি বুরা এবং ঘেবরের সঙ্গে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার স্মৃতিচারণ করেন। শ্রী মোদী বলেন, এটি কোনও সাধারণ ভূমি নয়; এটি ইতিহাস, বীরত্ব, ধর্ম এবং অসীম গর্বের এক মহিমান্বিত ভূমি।আগামীকাল ওড়িশা সফর করবেন প্রধানমন্ত্রী
June 19th, 11:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল, অর্থাৎ, ২০ জুন ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুও প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। ফলে, রাজ্যের কাছে এ এক বিরল ও তাৎপর্যপূর্ণ উপলক্ষ্য হতে চলেছে।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন
June 04th, 10:03 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।সোমনাথ মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী
May 11th, 12:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ মন্দির দর্শনে গেলেন। এই মন্দিরের পুনর্গঠিত সংস্করণ তৈরি হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে সেখানে যেতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে অগণিত মানুষের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আপ্লুত করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর পুনর্গঠিত মন্দিরটির উদ্বোধনের সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের অনুভবও সম্ভবত একই ছিল। বর্তমান সমারোহ উপলক্ষ্যে বিপুল জনসমাগম তাঁকে মুগ্ধ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।হায়দ্রাবাদে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 10th, 03:45 pm
তেলঙ্গানার রাজ্যপাল শ্রী শিব প্রতাপ শুক্লাজি, মুখ্যমন্ত্রী শ্রী রেবন্ত রেড্ডিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী জি কিষেণ রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার, আমার সহ সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডিজি, তেলঙ্গানা সরকারের মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্র মহোদয়া এবং ভদ্র মহোদয়গণ!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হায়দরাবাদ, তেলেঙ্গানায় প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন
May 10th, 03:30 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তেলেঙ্গানার হায়দরাবাদে প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী হায়দরাবাদের রূপান্তরমূলক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এটি জাতীয় ও বৈশ্বিক—উভয় ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেলেঙ্গানা এবং সমগ্র দেশের দ্রুত উন্নয়নে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে তিনি বলেন, আজ শুরু হওয়া একাধিক বৃহৎ প্রকল্প তেলেঙ্গানাকে একটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই প্রকল্পগুলির উদ্বোধনের ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী হবে। তিনি এই প্রকল্পগুলির জন্য তেলেঙ্গানার জনগণকে অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন
May 09th, 11:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন
May 09th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।লেহ-তে ‘তথাগতের পবিত্র প্রত্নাবশেষের প্রদর্শনী’ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ
May 02nd, 06:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ লেহ-তে ‘তথাগতের পবিত্র প্রত্নাবশেষের প্রদর্শনী’-র উদ্বোধন উপলক্ষে আনন্দ প্রকাশ করেছেন। প্রদর্শনীটি গতকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উদবোধন করা হয়।উত্তর প্রদেশের হরদোই-এ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 29th, 11:35 am
সবার প্রথমে, আমি ভগবান নরসিংহের এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন করি। মা গঙ্গা এখান দিয়ে বয়ে গেছেন। মাত্র কয়েক কিলোমিটার দূরেই তাঁর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তাই, এই পুরো অঞ্চলটি কোনো তীর্থস্থানের চেয়ে কম নয়। আমি বিশ্বাস করি উত্তর প্রদেশকে দেওয়া এক্সপ্রেসওয়ের উপহারটিও মা গঙ্গারই একটি আশীর্বাদ। এখন, আপনারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সঙ্গমে যেতে পারবেন এবং কাশীতে বাবার দর্শন সেরে ফিরেও আসতে পারবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন
April 29th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের হারদোইতে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ভগবান নরসিংহের পবিত্র ভূমি এবং মাত্র কয়েক কিলোমিটার দূরে বয়ে চলা মা গঙ্গার দিব্য উপস্থিতিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র অঞ্চলটি নদীর আধ্যাত্মিক ও প্রতিপালনকারী মাহাত্ম্যে ধন্য একটি তীর্থস্থান। উত্তর প্রদেশের জন্য এই এক্সপ্রেসওয়ে স্বয়ং মা গঙ্গারই আশীর্বাদ বলে তিনি মন্তব্য করেন।