ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের ভারত সফর

February 18th, 07:38 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ ভারত সফর করছেন। ক্রোয়েশিয়ার কোন প্রধানমন্ত্রীর এটিই প্রথম ভারত সফর। শ্রী প্লেঙ্কোভিচ ১৮ থেকে ২১ ফেব্রুয়ারী কৃত্রিম মেধা সম্পর্কিত যে শীর্ষ সম্মেলন ‘এআই ইমপ্যাক্ট সামিট’ ভারতে অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলনে যোগ দিয়েছেন। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান এবং দুই দেশের জনগণের মধ্যে সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঐতিহাসিক ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শেষ হয়েছে। উভয় নেতা দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের প্রসারে চুক্তিটির দ্রুত বাস্তবায়নের পক্ষে মতপ্রকাশ করেছেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় স্থান পেয়েছে।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী দেখা করলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে

February 18th, 05:41 pm

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রে প্লেনকোভিচ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী

December 12th, 08:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী মাননীয় শেখ আব্দুল্লা বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান।

গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

November 02nd, 08:22 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন গ্রিসের প্রধানমন্ত্রী শ্রী কাইরিয়াকোস মিৎসোতাকিস।