নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি

May 17th, 03:45 am

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।

ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]

May 17th, 03:15 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি

March 05th, 08:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।

প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন

February 08th, 11:19 am

আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে পেরদানা পুত্রা কমপ্লেক্সে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর, দুই নেতা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন সেরি পেরদানাতে সীমিত এবং প্রতিনিধিদল-স্তরের বৈঠকে মিলিত হন।

কৃত্রিম মেধা ক্ষেত্রের সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

January 29th, 06:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবন লোক কল্যাণ মার্গে কৃত্রিম মেধা ক্ষেত্রের সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।

ফলাফলের তালিকা: মরিশাসের প্রধানমন্ত্রীর ভারত সফর

September 11th, 02:10 pm

১. ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং মরিশাস প্রজাতন্ত্রের উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা মন্ত্রকের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ

September 11th, 12:30 pm

শত বছর আগে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভারত থেকে মরিশাসে গিয়েছিল এবং সেখানকার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কাশীতে মা গঙ্গার চিরন্তন প্রবাহের মতোই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন প্রবাহ মরিশাস’কে সমৃদ্ধ করেছে।