তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
May 19th, 06:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নরওয়ের অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্যা ক্রিস্টুন ফ্রস্টাডোট্টিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টির দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী মোদি আইসল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার জন্য প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টিরকে অভিনন্দন জানান।ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
May 19th, 04:25 pm
গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।দ্বিতীয় ভারত-নর্ডিক শিখর সম্মেলন
May 04th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট্টে ফ্রেডেরিকসেন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মিস ক্যাট্রিন জাকোবসডোত্তির, নরওয়ের প্রধানমন্ত্রী মিঃ জোনাস গার স্টোর, সুইডেনের প্রধানমন্ত্রী মিস ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা মেরিন-এর সঙ্গে ভারত-নর্ডিক দ্বিতীয় শিখর সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলনের পর ভারত-নর্ডিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবারের সম্মেলনে করা হয়েছে। স্টকহোমে ২০১৮ সালে প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোভিড পরবর্তী সময়ে অর্থনেতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন, উদ্ভাবন, ডিজিটালাইজেশন এবং পরিবেশ বান্ধব ও স্বচ্ছ উন্নয়নের বিষয়ে বহুস্তরীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠক
May 04th, 03:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনের পাশাপাশি কোপেনহেগেনে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মিস ক্যাটরিন জ্যাকবসডত্তিরে'র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ।ভারত এবং উত্তর ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের দেশগুলির মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে প্রচারিত যৌথ প্রেস বিবৃতি
April 18th, 12:57 pm
আজ স্টকহোমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্সলোক্কে রাসমুসেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কাট্রিন জ্যাকবসদোত্তির নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এবং সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন এক শীর্ষ বৈঠকে মিলিত হন।প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়েের প্রধানমন্ত্রীর বৈঠক
April 17th, 09:05 pm
সুইডেন সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেন।PM greets the people of Iceland on Iceland's National Day
June 17th, 11:01 am