প্রধানমন্ত্রী হায়দ্রাবাদে দেখা করলেন মুখ্যমন্ত্রী শ্রী এন. চন্দ্রবাবু নায়ডু এবং তাঁর পরিবারের সঙ্গে

May 10th, 10:07 pm

প্রধানমন্ত্রী আজ হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী শ্রী এন. চন্দ্রবাবু নায়ডুর বাড়িতে গিয়ে দেখা করলেন তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে।

বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে প্রতিটি ভারতীয়ের প্রতি প্রধানমন্ত্রী মোদীর জোরালো আবেদন

May 10th, 08:39 pm

হায়দ্রাবাদে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক সংঘাত ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। ভারতের স্থিতিস্থাপকতা বা প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতাকে আরও শক্তিশালী করতে তিনি সম্মিলিত জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান। আমদানির ওপর চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে তিনি নাগরিকদের জ্বালানি খরচ কমাতে, কারপুলিং বা যৌথভাবে গাড়ি ব্যবহারের সংস্কৃতিকে উৎসাহিত করতে, গণপরিবহন ব্যবহার করতে এবং ইলেকট্রিক যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।

হায়দরাবাদে সিন্ধু হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 10th, 07:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদে সিন্ধু হাসপাতালের উদ্বোধন করেছেন। ঐ শহর ও পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করে তুলতে এ এক প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন। হাসপাতালের কর্মীরা যেভাবে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনার উপর জোর দিচ্ছেন, তার ভুয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

People are fed up off Congress and BRS' politics of nepotism: PM Modi in Hyderabad

May 10th, 06:05 pm

PM Modi addressed a massive public rally in Hyderabad, Telangana, where he spoke on India’s rising global stature, the significance of BJP’s recent electoral victories and the country’s collective responsibility during ongoing global economic and geopolitical challenges.

PM Modi’s massive rally in Hyderabad focuses on self-reliance and a Viksit Telangana

May 10th, 06:00 pm

PM Modi addressed a massive public rally in Hyderabad, Telangana, where he spoke on India’s rising global stature, the significance of BJP’s recent electoral victories and the country’s collective responsibility during ongoing global economic and geopolitical challenges.

হায়দ্রাবাদে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

May 10th, 03:45 pm

তেলঙ্গানার রাজ্যপাল শ্রী শিব প্রতাপ শুক্লাজি, মুখ্যমন্ত্রী শ্রী রেবন্ত রেড্ডিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী জি কিষেণ রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার, আমার সহ সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডিজি, তেলঙ্গানা সরকারের মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি, ভদ্র মহোদয়া এবং ভদ্র মহোদয়গণ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হায়দরাবাদ, তেলেঙ্গানায় প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন

May 10th, 03:30 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তেলেঙ্গানার হায়দরাবাদে প্রায় ₹৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী হায়দরাবাদের রূপান্তরমূলক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এটি জাতীয় ও বৈশ্বিক—উভয় ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেলেঙ্গানা এবং সমগ্র দেশের দ্রুত উন্নয়নে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে তিনি বলেন, আজ শুরু হওয়া একাধিক বৃহৎ প্রকল্প তেলেঙ্গানাকে একটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই প্রকল্পগুলির উদ্বোধনের ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী হবে। তিনি এই প্রকল্পগুলির জন্য তেলেঙ্গানার জনগণকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন

May 09th, 11:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

ভারত-কানাডা সিইও ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 02nd, 02:30 pm

কানাডার মাননীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি, দু’দেশের বাণিজ্য জগতের কুশীলবরা এবং সমবেত অভ্যাগতবৃন্দ, অনেক শুভেচ্ছা!

তামিলনাড়ুর মাদুরাইয়ে নানাবিধ পরিকাঠামো প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 01st, 03:30 pm

শ্রী আর এন রবি, এল মুরুগান, এডাপাড্ডি, কে. পালানিস্বামী, নাইনার নগেন্দ্রন, ই ভি ভেলু, তামিলনাড়ুর আমার প্রিয় ভাই-বোনেরা, নমস্কার!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাদুরাইতে ৪,৪০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন

March 01st, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর মাদুরাইতে ৪,৪০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং শিলান্যাস করলেন। পবিত্র শহর মাদুরাইতে সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আজ তামিলনাড়ুর উন্নয়নের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। এইসব প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর ঘটানো, অর্থনীতির বৃদ্ধি ঘটানো, যুব সমাজের জন্য উল্লেখযোগ্যহারে কর্মসংস্থানের সৃষ্টি এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে রূপান্তর ঘটানো। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্ষমতায়নের মৌলিক শর্ত উচ্চমানের পরিকাঠামো। শ্রী মোদী বলেন, “এই উন্নয়নের লক্ষ্য কৃষকরা যাতে সহজে বাজারে পৌঁছতে পারে তার জন্য ভালো রাস্তা, তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য সহজে ভ্রমণ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের জন্য দ্রুত পরিবহণ ব্যবস্থা।”

Cabinet approves the widening of National Highway-167 in Telangana worth Rs.3175.08 crore

February 14th, 01:00 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the widening of National Highway-167 from Gudebellur to Mahabubnagar on the Hyderabad-Panaji Economic Corridor to 4-lane standards in Telangana, worth Rs. 3175.08 crore. It will provide seamless connectivity to key economic, social and logistics nodes across Telangana and provide employment opportunities.

হায়দ্রাবাদে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্যাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া পরিসরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 26th, 10:10 am

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জি, স্যাফ্রান গোষ্ঠীর সঙ্গে জড়িত সকল বিশিষ্টজন, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

November 26th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এসইজেড-এ অবস্থিত স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হল। সাফ্রানের এই নতুন কেন্দ্র ভারতকে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের এক বিশ্বজনীন হাবে পরিণত হতে সাহায্য করবে। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতির সুবিধা উচ্চ প্রযুক্তির মহাকাশ খাতে যুব সমাজের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ নভেম্বর স্যাফ্রনের পরিচালকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এর আগেও প্রতিটি বৈঠকে তিনি ভারত নিয়ে স্যাফ্রনের পরিচালকদের আত্মবিশ্বাস ও আশা লক্ষ করেছেন। ভারতে স্যাফ্রনের বিনিয়োগ একইভাবে চলতে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন এই কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রী টিম স্যাফ্রনকে তাঁর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফেসিলিটির আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

November 25th, 04:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এসইজেড-এ অবস্থিত সাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফেসিলিটির উদ্বোধন করবেন।

'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

October 26th, 11:30 am

এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

September 21st, 06:09 pm

নবরাত্রি, শক্তিপুজোর উৎসব আগামীকাল শুরু হচ্ছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা! নবরাত্রির প্রথম দিন থেকে দেশ আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ও বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামীকাল, ২২ সেপ্টেম্বর, সূর্যোদয়ের সঙ্গে নবরাত্রির প্রথমদিনে নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার লাগু হবে। একদিক দিয়ে জিএসটি সাশ্রয় উৎসব দেশে শুরু হতে চলেছে আগামীকাল থেকে। জিএসটি সাশ্রয় উৎসব আপনাদের সাশ্রয় বৃদ্ধি করবে এবং আপনারা আরও যা কিনতে চান, তা কিনতে পারবেন সহজে। আমাদের দেশের দরিদ্র, মধ্যবিত্ত, নব্য-মধ্যবিত্ত শ্রেণী, যুবা, কৃষক, মহিলা, দোকানদার, ব্যবসায়ী, উদ্যোগপতি – প্রত্যেকে প্রভূত উপকৃত হবেন এই সাশ্রয় উৎসব থেকে। এর অর্থ, প্রত্যেকে এই উৎসবে মিষ্টিমুখ করতে পারবেন এবং দেশের প্রত্যেকটি পরিবার আশীর্বাদধন্য হবে। আমি দেশের কোটি কোটি পরিবারকে এই নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার এবং এই সাশ্রয় উৎসবের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই সংস্কার ভারতের গ্রোথ স্টোরিকে গতি দেবে, ব্যবসা করা সহজ হবে, বিনিয়োগ করা আরও আকর্ষণীয় হবে এবং প্রত্যেকটি রাজ্যকে উন্নয়নের দৌড়ে একইরকম সমানভাবে অংশীদার করে তুলবে।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

September 21st, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন। নবরাত্রির সূচনা উপলক্ষে তিনি নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নবরাত্রির প্রথম দিনে আত্মনির্ভর ভারতের পথে দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। ২২ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে। এর মধ্য দিয়ে দেশের সাশ্রয় উৎসবের সূচনা হবে। তিনি বলেন, এই উৎসব সঞ্চয় বৃদ্ধি করবে এবং পছন্দের জিনিসপত্র কিনতে মানুষকে সহায়তা করবে। শ্রী মোদী বলেন, এই সাশ্রয় উৎসবের সুযোগ-সুবিধা গরিব, মধ্যবিত্ত শ্রেণী, নয়া মধ্যবিত্ত শ্রেণি, তরুণ, কৃষক, মহিলা, দোকানমালিক, ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের কাছে পৌঁছে যাবে। এই উৎসবের মরশুম প্রতিটি বাড়িতে খুশি এবং আনন্দ নিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।

‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন

August 31st, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।

তেলেঙ্গানার হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

May 18th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।