প্রধানমন্ত্রী ২৮শে ফেব্রুয়ারি রাজস্থান সফর করবেন

February 27th, 03:35 pm

প্রতিরোধমূলক স্বাস্থ্য- পরিষেবা শক্তিশালীকরণ এবং নারীদের কল্যাণে অগ্রগতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী ১৪ বছর বয়সী মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাকরণের উদ্দেশে দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করবেন। এই উদ্যোগের লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা, যা মহিলাদের ক্যান্সার সম্পর্কিত অসুস্থতার অন্যতম প্রধান কারণ এবং সারা দেশে মেয়েদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।