পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 19th, 11:54 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

তৃণমূলের ছত্রছায়ায় থাকা অপরাধীদের শাস্তি দেওয়া হবে: পশ্চিমবঙ্গের যাদবপুরে প্রধানমন্ত্রী মোদী

April 24th, 11:45 am

পশ্চিমবঙ্গের যাদবপুরে একটি বিশাল জনসভায় ভাষণে, প্রধানমন্ত্রী মোদী প্রথম দফার ভোটগ্রহণে মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন যে, টিএমসি সম্ভবত প্রথম দফায় তাদের খাতা-ও খুলতে পারবে না এবং দ্বিতীয় দফার ভোটারদের একটি উন্নত বাংলার জন্য বিজেপিকে একটি নির্ণায়ক রায় দেওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানুষকে প্রভাবিত করে এমন স্থানীয় বিষয়গুলো নিয়েও কথা বলেন।

টিএমসির আমলে বাংলার শিল্প ও এমএসএমই ধ্বংস হয়ে গেছে: দমদমে প্রধানমন্ত্রী মোদী

April 24th, 11:35 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দমদমে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন, যেখানে তিনি অত্যন্ত উদ্দীপনামূলক বক্তব্য রাখেন যা বাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলে। পরিবর্তনের যে দৃশ্যমান ঢেউ পরিলক্ষিত হচ্ছে, তার জন্য তিনি নাগরিকদের অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

দমদম ও যাদবপুরে প্রধানমন্ত্রী মোদীর জ্বালাময়ী ভাষণ

April 24th, 11:30 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দমদম ও যাদবপুরে দুটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন; তাঁর অত্যন্ত উদ্দীপনাময় ভাষণ রাজ্যের মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করে। পরিবর্তনের যে দৃশ্যমান ঢেউ পরিলক্ষিত হচ্ছে, তার জন্য তিনি নাগরিকদের অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

প্রধানমন্ত্রী ১৪ই মার্চ পশ্চিমবঙ্গ সফর করবেন

March 12th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ মার্চ ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রধানমন্ত্রী দুপুর ২টো নাগাদ কলকাতায় প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী ১৭-১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফর করবেন

January 16th, 01:55 pm

১৭ জানুয়ারি, দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদা সফর করবেন এবং মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া ও গুয়াহাটি (কামাখ্যা)-এর মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। এরপর, দুপুর ১:৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদায় একটি জনসভায় ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রীর কলকাতায়, পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে যোগদান; রবীন্দ্র সেতুর আলো ও শব্দ প্রক্ষেপনের সুচনা

January 11th, 08:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলকাতায় আজ কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধ শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি রবীন্দ্র সেতুর (হাওড়া ব্রীজ)আলো ও শব্দ প্রক্ষেপনের সূচনা করেন। আলোকের এই ঝর্নাধারার উদ্বোধন করে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখেন।

কলকাতার চারটি ঐতিহ্যশালী ভনবনের সংস্কারের পর সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করার সময় প্রধানমন্ত্রীর ভাষণ

January 11th, 05:31 pm

পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকর, কেন্দ্রীয় মন্ত্রিসভার মাননীয় সহকারী শ্রী প্রহ্লাদ প্যাটেল, এখানে উপস্থিত কলা ও সাহিত্য জগতের বন্ধুরা, বিশিষ্টজনেরা, সুধীবৃন্দ!

কলকাতার চারটি ঐতিহ্যশালী ভবনের সংস্কারের পর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

January 11th, 05:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় চারটি ঐতিহ্যশালী ভবন সংস্কারের পর সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই ভবনগুলি হ’ল – ওল্ড কারেন্সি বিল্ডিং, বেলভেডিয়ার হাউস, মেটকাফে হাউস এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।

Track all news & updates about PM Modi's programmes in Kolkata

January 10th, 03:30 pm

PM Modi will be in Kolkata, West Bengal where he will take in various programmes. The PM will be attending a programme at the Old Currency Building, launch light & sound show at the iconic Howrah Bridge, visit Belur Math. He will also attend the Sesquicentenary celebrations of Kolkata Port.