জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

August 29th, 10:34 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সকল ক্রীড়াপ্রেমীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ক্রীড়াবিদদের নিষ্ঠা, আবেগ ও দৃঢ় সংকল্প সমগ্র দেশকে গর্বিত করে।

মহাত্মা আয়ানকালিকে তাঁর জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

August 28th, 01:35 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাত্মা আয়ানকালিকে তাঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মহাত্মা আয়ানকালিকে সামাজিক ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম পথিকৃত বলে বর্ণনা করেন, যিনি সমাজের প্রান্তিক মানুষগুলির ক্ষমতায়ন ও কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই মানুষগুলির কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও দরিদ্র মানুষের সেবায় মহাত্মা আয়ানকালি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

August 20th, 10:41 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

'সদৈব অটল' স্মৃতিসৌধে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

August 16th, 11:35 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ 'সদৈব অটল'-এ গিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন যে, ভারতের অগ্রযাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল অনন্য।

প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ তিথিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

August 16th, 09:02 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি অটলজিকে এক অসাধারণ দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করেন, যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

August 15th, 10:12 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, জাতি সর্বদা তাঁর আদর্শ ও কর্ম থেকে অনুপ্রেরণা লাভ করতে থাকবে।

প্রধানমন্ত্রী ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর সাহসী অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

August 09th, 10:32 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক 'ভারত ছাড়ো আন্দোলন'-এ অংশগ্রহণকারী সকলের কথা স্মরণ করেছেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁদের সাহস ও দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে 'ভারত ছাড়ো আন্দোলন'-এর জোরালো আহ্বান স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে ভারতের জনগণের অটল সংকল্পকে প্রতিফলিত করেছিল।

মহান বিপ্লবী মঙ্গল পান্ডে-র প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

July 19th, 10:55 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী মঙ্গল পান্ডে-র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, তাঁর সাহসী জীবন আজও প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে এবং তাঁর বীরত্বগাথা দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

কে কামরাজের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

July 15th, 12:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কে কামরাজের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমা রাও-এর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন

June 28th, 10:38 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসিমা রাও-এর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, দেশের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ভারতের অগ্রগতির ক্ষেত্রে শ্রী পি ভি নরসিমা রাও দীর্ঘস্থায়ী অবদান রেখেছিলেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

June 26th, 12:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন।

রাজর্ষি ছত্রপতি শাহু জি মহারাজকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

June 26th, 12:46 pm

রাজর্ষি ছত্রপতি শাহু জি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষাকারীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর

June 25th, 10:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই সময়কে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন যে, এই সময়কালে অগণিত নাগরিক অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, যাঁরা নীরব থাকেননি এবং সংবিধানে নিহিত আদর্শগুলিকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

May 27th, 08:33 am

প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রয়াণবার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

আদি শঙ্করাচার্যকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

April 21st, 01:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আদি শঙ্করাচার্যের জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী বাসব জয়ন্তী উপলক্ষে জগৎগুরু বাসবেশ্বরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন

April 20th, 09:43 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাসব জয়ন্তী উপলক্ষে জগৎগুরু বাসবেশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সংসদ ভবন চত্ত্বরে ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

April 14th, 11:33 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে সংসদ ভবন চত্ত্বরে ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালাবাগের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন

April 13th, 09:39 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জালিয়ানওয়ালাবাগের সাহসী শহীদদের প্রতি তাঁর আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন, তাঁদের এই আত্মবলিদান আমাদের মানুষের অদম্য মনোবলকে জোরালোভাবে মনে করিয়ে দেয়।

সংসদ ভবন প্রাঙ্গনে মহাত্মা ফুলের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

April 11th, 11:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাত্মা ফুলের জন্মবার্ষিকী উপলক্ষে সংসদ ভবন চত্বরে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রকাশ পরব উপলক্ষে শ্রী গুরু তেগ বাহাদুর জি-র প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

April 07th, 10:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র প্রকাশ পরব উপলক্ষে শ্রী গুরু তেগ বাহাদুর জি-র প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।