প্রধানমন্ত্রী ‘ইয়াদ ভাশেম - ওয়ার্ল্ড হলোকস্ট রিমেমব্রেন্স সেন্টার’ পরিদর্শন করেছেন

February 26th, 09:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী, মাননীয় মিঃ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে, আজ ‘জেরুজালেমে ইয়াদ ভাশেম - ওয়ার্ল্ড হলোকস্ট রিমেমব্রেন্স সেন্টার’ (বিশ্ব হলোকস্ট স্মরণ কেন্দ্র) পরিদর্শন করেন এবং হলোকস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী হল অফ রিমেমব্রেন্সে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্যান্টরের এল মালেহ রাহামিম এর মর্মস্পর্শী আবৃত্তি পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী ‘বুক অফ নেমস হল’ও পরিদর্শন করেন, যেখানে হলোকস্টে নিহতদের ব্যক্তিগত অবদান ও জীবনের কথা প্রদর্শিত হয়।

নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ

February 25th, 08:20 pm

এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।

ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

February 25th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।

ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং বন্ধুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মোদী

July 05th, 10:38 pm

তেল আভিভে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের প্রযুক্তিগত বিকাশ ও অগ্রগতির বিশেষ সাফল্যের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, এই দেশের রয়েছে সাহসিকতা,বীরত্ব এবং আত্মবিসর্জনের দীর্ঘ ঐতিহ্য। প্রথম বিশ্বযুদ্ধকালে হাইফার মুক্তিসংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় সেনারা। অন্যদিকে ভারত ও ইজরায়েল দুটি দেশেই প্রচুর অবদান রয়েছে ভারতীয় এবং ইহুদি সম্প্রদায়গুলির।

আমার সরকারের লক্ষ্য সংস্কার, সঞ্চালন এবং রূপান্তর: প্রধানমন্ত্রী মোদী

July 05th, 06:56 pm

দেশ স্বাধীন হওয়ার ৭০ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী ইজরায়েলের মাটিতে পা দিয়েছে। আজ আপনাদের আশীর্বাদ মাথা পেতে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এই অনুষ্ঠানে আমার বন্ধু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসেছেন। ইজরায়েল আসার পর থেকে তিনি আমাকে যেভাবে সঙ্গ দিচ্ছেন, যে সম্মান দিয়েছেন, তা আমার মাধ্যমে ১২৫ কোটি ভারতবাসীকে সম্মানিত করেছে।

প্রধানমন্ত্রী ইয়াদ ভাশেস হলোকাস্ট মিউজিয়াম পরিদর্শন করলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন

July 04th, 08:58 pm

আজ ইয়াদ ভাশেস হলোকাস্ট মিউজিয়াম পরিদর্শন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।