প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন
May 09th, 11:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।১০-১১ জানুয়ারি সোমনাথ মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, যোগ দেবেন সোমনাথ স্বাভিমান পরবে
January 09th, 12:10 pm
১০ ও ১১ জানুয়ারি তাঁর গুজরাট সফরকালে সোমনাথ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, তিনি সোমনাথ স্বাভিমান পরবেও যোগ দেবেন। ১০ জানুয়ারি রাত ৮টা নাগাদ তিনি ওঙ্কার মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপর সোমনাথ মন্দিরে ড্রোন শো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট-এর শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 23rd, 06:11 pm
ভাই, সকলে মিলে বলুন, মতঙ্গেশ্বর-এর জয়, বাগেশ্বর ধামের জয়, জটাশঙ্কর ধামের জয়, আমি দু’হাত জোড় করে আপনাকে প্রণাম জানাই আর জোরে জোরে আসুন আমরা সকলে রাম-রাম জপ করি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাগেশ্বর ধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
February 23rd, 04:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার গরহা গ্রামে বাগেশ্বরধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার বুন্দেলখণ্ড সফর তাঁর জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন, বাগেশ্বধাম-এর ধর্মীয় কেন্দ্র শীঘ্রই একটি স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে। তিনি বলেন, বাগেশ্বধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউট ১০ একর জমির ওপর গড়ে তোলা হবে। প্রথম দফায় এতে ১০০ শয্যার সুবিধা থাকবে। তিনি এই বিশেষ কাজের জন্য শ্রী ধীরেন্দ্র শাস্ত্রীকে অভিনন্দন জানান ও বুন্দেলখণ্ডবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 04th, 08:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডায় হিন্দু মন্দিরে সাম্প্রতিক হামলা ও ভারতীয় কূটনীতিকদের হুমকির তীব্র নিন্দা করেছেন। ভারতের অবিচল অঙ্গীকারের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ন্যায় ও আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য কানাডা সরকারের কাছে আবেদন জানিয়েছেন।