হিমাচল প্রদেশের চাম্বায় দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

August 08th, 11:52 am

হিমাচল প্রদেশের চাম্বায় এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেন, যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।

Participants of Viksit Vibrant Village Programme share their experiences with PM Modi

July 26th, 10:27 pm

PM Modi interacts with participants of the Viksit Vibrant Village Programme 2026, as MYBharat volunteers share inspiring stories from India's border villages. Participants recount how the journey transformed their perspectives through interactions with local communities, firsthand experiences of life in border villages and a deeper understanding of the spirit of Ek Bharat, Shreshtha Bharat

বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম ২০২৬-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

July 26th, 05:00 pm

এই অনুষ্ঠান প্রকৃত অর্থেই বিশেষ উল্লেখের দাবি রাখে। যোগ দিয়েছেন ভারতের প্রায় ২৫০টি জেলার তরুণ প্রতিনিধিরা। আমি আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।

PM Modi Interacts with Participants of Viksit Vibrant Village Programme 2026

July 26th, 04:30 pm

PM Modi today interacted with participants of the Viksit Vibrant Village Programme 2026, lauding the young friends of MY Bharat for their commendable work across the country. He highlighted the official redesignation of border settlements from the 'last' to the 'first villages' of India, noted the newly established infrastructure and praised the local inhabitants for living and breathing patriotism.

২৬ জুলাই ‘বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ কর্মসূচি ২০২৬’-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর

July 25th, 11:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ জুলাই বিকেল ৪:৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম ২০২৬’-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের জলন্ধর থেকে ৫,৪৭০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন

July 17th, 03:45 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের জলন্ধরে ৫,৪৭০ কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন; এই প্রকল্পগুলোর লক্ষ্য হলো ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।

চণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

July 17th, 02:08 pm

আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।

চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

July 17th, 01:45 pm

আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”

প্রধানমন্ত্রী ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফরে যাবেন

July 15th, 06:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। সকাল ১১টা নাগাদ, প্রধানমন্ত্রী জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সকাল ১১:৩০টা নাগাদ, তিনি জিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪,৭০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি ভাষণও দেবেন।

গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 04:30 pm

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

June 05th, 04:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।

হিমাচল দিবসে প্রধানমন্ত্রীর হিমাচল প্রদেশের জনসাধারণকে শুভেচ্ছা

April 15th, 08:03 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল দিবস উপলক্ষ্যে হিমাচল প্রদেশের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।

এলডিএফ ও ইউডিএফ গোপন বোঝাপড়ার মাধ্যমে দশকের পর দশক ধরে কেরালাকে লুট করেছে: পালক্কাডে বললেন প্রধানমন্ত্রী মোদী

March 29th, 03:00 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার পালক্কাড়ে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তিনি সেখানে রাজ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান হাওয়ার কথা তুলে ধরেন এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি জনসমর্থন বৃদ্ধির বিষয়ে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, এবার আমি রাজ্যে এক ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। কেরালা পরিবর্তনের বার্তা দিচ্ছে।

কেরালার পালাক্কাদে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ ঘিরে ব্যাপক উদ্দীপনা

March 29th, 02:45 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার পালাক্কাদে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তিনি রাজ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান জোয়ারের কথা তুলে ধরেন এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি জনসমর্থন বৃদ্ধির বিষয়ে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এবার রাজ্যে এক ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি। কেরালা পরিবর্তনের বার্তা দিচ্ছে।

হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সেই রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন

January 25th, 10:22 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

হিমাচল প্রদেশের সিরমৌরে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

January 09th, 07:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশের সিরমৌরে একটি বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন।

হিমাচল প্রদেশের রাজ্যপাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন

December 13th, 11:11 am

হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী শিব প্রতাপ শুক্লা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হিমাচল প্রদেশের বিলাসপুরে এক দুর্ঘটনায় প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

October 07th, 09:14 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

India is continuously contributing to global food security: PM Modi at World Food India 2025

September 25th, 06:16 pm

In his address at World Food India 2025, PM Modi highlighted that global investors are looking towards India with great optimism. Reiterating his message from the Red Fort, the PM declared that this is the right time to invest in and expand in India. He emphasized that the government has established 10,000 FPOs since 2014, connecting lakhs of small farmers and bringing India’s agricultural persity to every household.

ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

September 25th, 06:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্‌ - এ আয়োজিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এর সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, কৃষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, ক্রেতা – সকলের উপস্থিতিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এক নতুন যোগাযোগ, নতুন সংযোগ ও সৃজনশীলতার মঞ্চে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি এই উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেছেন। সেখানে পুষ্টি, ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং প্রক্রিয়াজাত পণ্যকে স্বাস্থ্যকর করে তোলার উপর জোর দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।