সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে
December 18th, 04:30 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে একাধিক দেশ। এই স্বীকৃতিগুলি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা বিশ্ব মঞ্চে ভারতের উত্থানকে মজবুত করেছে। এটি বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ককেও প্রতিফলিত করে।জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
March 12th, 03:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 03:00 pm
মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান আমাকে দেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের পাওয়া সম্মান। ভারত ও মরিশাসের মধ্যে যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ রয়েছে, এই সম্মান তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আঞ্চলিক শান্তি, প্রগতি, নিরাপত্তা ও সুস্থিত উন্নয়ন নিয়ে আমাদের অভিন্ন অঙ্গীকারের এ এক স্বীকৃতি। একইসঙ্গে, এই সম্মান উন্নয়নশীল দেশগুলির অভিন্ন আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি নতমস্তকে কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। কয়েক শতাব্দী আগে আপনাদের যে পূর্বপুরুষেরা ভারত থেকে মরিশাসে এসেছিলেন, তাঁদের এবং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই সম্মান উৎসর্গ করছি। তাঁদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁরা মরিশাসের উন্নয়নের সোনালী অধ্যায়ের সূচনা করেছেন, এর প্রাণবন্ত বৈচিত্র্যে অবদান রেখেছেন। এই সম্মানকে আমি এক দায়িত্ব হিসেবেও গ্রহণ করছি। ভারত ও মরিশাসের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বতো প্রয়াস চালানোর অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি।মরিশাসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 06:07 am
১০ বছর আগে আজকের এই দিনে আমি যখন মরিশাসে এসেছিলাম, তার এক সপ্তাহ আগে আমরা হোলি উদযাপন করেছি। সেই সময়ে ভারত থেকে ফাগুয়ার আমেজ নিয়ে আমি এসেছিলাম। আর এবার আমি সেই আমেজ নিয়ে ফিরব, মরিশাসের হোলির রঙ নিয়ে ভারতে যাব। আমরা আর একদিন পরই হোলি উদযাপন করব। ১৪ তারিখ সর্বত্র রঙের উৎসব উদযাপিত হবে।মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর
March 11th, 07:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডারে ভূষিত করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন
August 11th, 11:07 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিমুর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডারে ভূষিত করায় সন্তোষ প্রকাশ করেছেন। এই সম্মান ভারত ও তিমুর-লেস্তের মধ্যে গভীর সম্পর্ক এবং পারস্পরিক সম্মানকে তুলে ধরে।"ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হওয়ায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী "
August 06th, 05:29 pm
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মান কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি-তে ভূষিত হয়েছেন।২২-তম ভারত-রুশ বার্ষিক শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতি
July 09th, 09:54 pm
১. রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট মাননীয় মিঃ ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২২তম ভারত-রুশ শীর্ষ বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী ৮-৯ জুলাই রাশিয়ায় সরকারি সফরে যান।রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী
July 09th, 08:12 pm
ক্রেমলিনের সেন্ট অ্যান্ড্রু হল-এ অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’ প্রদান করেছেন। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হল। ২০১৯ সালে তাঁকে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।গ্রান্ড ক্রস অফ দ্য লিজিয়ঁ অফ অনার-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী
July 13th, 11:56 pm
ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় ইমানুয়েল ম্যাক্রোঁ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান গ্রান্ড ক্রস অফ দ্য লিজিয়ঁ অফ অনার-এ ভূষিত করেন।প্রধানমন্ত্রীকে ভূটানের সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত
December 17th, 08:42 pm
ভূটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক সেদেশের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার 'অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো' প্রদান করেছেন। তাঁকে এই সম্মান জানানোর জন্য শ্রী মোদী সেদেশের রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।