Cabinet approves Regional Connectivity Scheme – Modified UDAN with a total outlay of Rs.28,840 crore
March 25th, 04:16 pm
The Union Cabinet, chaired by PM Modi, has approved the launch and implementation of the Regional Connectivity Scheme – Modified UDAN for a period of ten years from FY 2026-27 to FY 2035-36, with a total outlay of Rs. 28,840 crore. In line with the Viksit Bharat 2047 vision, this initiative will enhance regional air connectivity, boost economic growth, trade and tourism and promote the indigenous aerospace sector.নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 04:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।গুজরাটের ভাবনগরে ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 20th, 11:00 am
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের আমার সহকর্মীরা, সর্বানন্দ সোনোয়াল জি, সি আর পাতিল জি, মনসুখ ভাই মান্ডাভিয়া জি , শান্তনু ঠাকুর জি, নিমুবেন বাবনিয়া জি, দেশের ৪০টিরও বেশি স্থান থেকে, সমস্ত প্রধান বন্দর থেকে, বিভিন্ন রাজ্যের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অভিনন্দন।‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ, গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস
September 20th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। গত ২-৩ দিন ধরে গুজরাটে নানা ধরনের সেবা-কেন্দ্রিক কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে এ পর্যন্ত এক লক্ষের বেশি মানুষ রক্তদান করেছেন। রাজ্যে ৩০ হাজারের বেশি স্বাস্থ্যশিবিরও বসানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।তামিলনাড়ুর থুথুকুডিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 26th, 08:16 pm
তামিলনাড়ুর রাজ্যপাল শ্রদ্ধেয় আর এন রবি জি, আমার মন্ত্রিসভার সহযোগী কিঞ্জরাপু রামমোহন নাইডু জি, ডঃ এল. মুরুগন জি, তামিলনাড়ুর মন্ত্রী তঙ্গম টেন্নরসু জি, ডক্টর টি. আর. বি. রাজা জি, পি. গীতা জীবন জি, অনিতা আর. রাধাকৃষ্ণন জি, সাংসদ কনিমোঝি জি, তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ এবং আমাদের বিধায়ক নয়নার নাগেন্দ্রন জি, আর আমার প্রিয় তামিলনাড়ুর ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন
July 26th, 07:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুথুকুডিতে ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও উৎসর্গ করেছেন। একাধিক ক্ষেত্রের যুগান্তকারী প্রকল্পের একটি সিরিজ যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে, পণ্য সরবরাহ দক্ষতা বৃদ্ধি করবে, পরিবেশবান্ধব জ্বালানি পরিকাঠামো শক্তিশালী করবে এবং তামিলনাড়ুর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে, শ্রী মোদী কার্গিলের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
July 01st, 09:37 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের চিকিৎসকদের কর্তব্যনিষ্ঠা এবং সংবেদনশীলতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা মানবতার আদর্শ প্রতিষ্ঠার কাজে স্তম্ভস্বরূপ। ভারতের চিকিৎসা পরিচর্যা পরিকাঠামো জোরদার করায় তাঁদের অবদান অতুলনীয়।