৩৭০ ও ৩৫(ক) ধারা বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা
August 05th, 02:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৩৭০ ও ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক ঘটনার সাত বছর পূর্তি উপলক্ষে দিনটিকে ভারতের সর্বজনীন উন্নয়নের যাত্রাপথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।মহীশূরে স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার-বিবেক স্মারকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের পাঠ্য
August 01st, 04:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার' বা 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নাগরিককে অভিবাদন জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শহরের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডেশ্বরীর প্রতি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র - বিবেকা স্মারকা উদ্বোধন করেছেন
August 01st, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার' বা 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নাগরিককে অভিবাদন জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শহরের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডেশ্বরীর প্রতি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করেন।চণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 17th, 02:08 pm
আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
July 17th, 01:45 pm
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”প্রধানমন্ত্রী ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফরে যাবেন
July 15th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১৭ জুলাই হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। সকাল ১১টা নাগাদ, প্রধানমন্ত্রী জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সকাল ১১:৩০টা নাগাদ, তিনি জিন্দের একলব্য স্টেডিয়ামে প্রায় ১৪,৭০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি ভাষণও দেবেন।জ্ঞান, দক্ষতা ও স্বাস্থ্যের বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
July 15th, 12:12 pm
দেশের যুবশক্তি জ্ঞান, দক্ষতা ও সুস্বাস্থ্যের পথে হেঁটে ভারতের ভবিষ্যতের রূপরেখা নির্মাণ করছে – এই বার্তা দেওয়ার জন্য একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।অস্ট্রেলিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:22 pm
আমি এই ভূমির পরম্পরাগত মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে আমরা একত্রিত হয়েছি, আমি তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:00 pm
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
July 07th, 02:51 pm
ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্ত, রাষ্ট্রপতির বাসভবন ইস্তানা মার্ডেকা’তে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সুবিয়ান্ত ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে এদেশে এসেছিলেন। এরপর, এটিই দুই নেতার প্রথম বৈঠক।ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতির সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 07th, 11:21 am
আজ সকালে আমাকে অত্যন্ত আদর, ভালবাসা ও সম্মানের সঙ্গে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর, এটি ইন্দোনেশিয়ার জনগণের আন্তরিক অনুভূতির প্রতীক এবং ভারত ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের স্বীকৃতি। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।প্রাপ্তির তালিকা: ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর
July 02nd, 10:39 pm
সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব শক্তি এবং ওষুধ শিল্পের মত প্রধান ক্ষেত্রগুলিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা। ‘ইন্ডিয়া-জাপান ফ্যাক্ট শিট ২.০’তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সরকারি-পর্যায়ের এবং ব্যবসায়িক-পর্যায়ের লেনদেনকে তুলে ধরা।যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া
July 02nd, 10:22 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।ভারত-জাপান বাণিজ্য মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
July 02nd, 03:35 pm
ভারত-জাপান সফলতার গল্পের অংশ হওয়ার জন্য এই মঞ্চে যোগদানকারী আমাদের নতুন অংশীদারদর আমি আন্তরিক অভিনন্দন জানাই।জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
July 01st, 12:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'জাতীয় চিকিৎসক দিবস' উপলক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের প্রতি তাঁদের অবিচল সেবা, সহানুভূতি ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
June 28th, 08:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাহের ভিক্টোরিয়াতে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে দেখা করেন। সেশেলসের স্বর্ণ জয়ন্তী জাতীয় দিবস উদযাপনের অবসরে দুই নেতা মিলিত হন। ২০২৪-এর নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে রামগুলাম দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর চতুর্থ বৈঠক।সেশেলসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রীর বিবৃতি
June 28th, 02:02 pm
তাঁর দ্বারা 'গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন' উপাধিতে ভূষিত হওয়া আমার এবং ১৪০ কোটি ভারতীয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি এবং এটি সেই সমস্ত দেশকে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি পরিবেশ সুরক্ষাকে তাদের দায়িত্ব বলে মনে করে।