ইন্ডিয়া চিপ লিমিটেডের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:30 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, জিতিন প্রসাদ জি, উত্তরপ্রদেশের মন্ত্রীগণ, ফক্সকন সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন, এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনী নাদার জি, শিল্প জগতের নেতৃবৃন্দ, ভদ্রমহোদয় ও মহোদয়াগণ!উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার ভারতের যাত্রাপথে এই অনুষ্ঠান এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে ভারত দ্রুতগতিতে কাজ করে চলেছে। তিনি বলেন, “লালকেল্লার প্রাকার থেকে আমি বলেছি ভারতের থামার কোনও সময় নেই। ২০২৬-এর শুরু থেকেই ভারত তার গতি আরও বাড়িয়ে দিয়েছে।”এইচসিএল-ফক্সকন যৌথ উদ্যোগ প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
February 20th, 06:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পোন্নয়ন কর্তৃপক্ষের এইচসিএল-ফক্সকন যৌথ উদ্যোগ প্রকল্প ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।কৃত্রিম মেধা ক্ষেত্রের সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
January 29th, 06:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবন লোক কল্যাণ মার্গে কৃত্রিম মেধা ক্ষেত্রের সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।"উত্তরপ্রদেশে নতুন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনে অনুমোদন মন্ত্রিসভার "
May 14th, 03:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত সেমিকন্ডাক্টর মিশনের আওতায় উত্তরপ্রদেশে আরও একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ৫টি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।