রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।রাজ্যসভায় মনোনয়ন পাওয়ায় শ্রী হরিবংশকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
April 10th, 02:20 pm
রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনয়ন পাওয়ায় শ্রী হরিবংশকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন।সারা ভারত প্রিসাইডিং অফিসার্স সম্মেলনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার বঙ্গানুবাদ
January 27th, 04:00 pm
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা জি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ জি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জি, বিধানসভার অধ্যক্ষ রাহুল নারেকার জি এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার প্রিসাইডিং অফিসারগণ,প্রধানমন্ত্রী সারা ভারত প্রিসাইডিং অফিসার্স সম্মেলনে ভাষণ দেন
January 27th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে আজ সারা ভারত প্রিসাইডিং অফিসার্স সম্মেলনে ভাষণ দেন। ৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রেক্ষাপটে এই সম্মেলনের গুরুত্বের ওপর আলোকপাত করেন তিনি। প্রধানমন্ত্রী গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।শ্রী হরিবংশ নারায়ণ সিং-এর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রূপে নিযুক্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মন্তব্য
September 14th, 05:49 pm
আমি শ্রী হরিবংশজিকে দ্বিতীয়বার এই সভার উপ–সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সংসদ এবং সমস্ত দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সামাজিক কাজ এবং সাংবাদিকতার জগতে হরিবংশজি যেভাবে তাঁর সততার মাধ্যমে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন, তা থেকেই আমার মনে সর্বদা তাঁর প্রতি একটি সম্মানের জায়গা ছিল। আমি অনুভব করেছি, হরিবংশজির জন্য আমার মনে যে সম্মান এবং আপনত্ব রয়েছে, ঘনিষ্ঠভাবে কাউকে জানার পর, সেরকম সম্মান ও আপনত্ব এখন সংসদের উভয় কক্ষের প্রত্যেক সদস্যের মনে গড়ে উঠেছে। এই মনোভাব, এই আত্মীয়তা হরিবংশজির নিজস্ব উপার্জিত মূলধন। তাঁর যে কর্মদক্ষতা, যেভাবে তিনি সভার কাজ পরিচালনা করেন, তা দেখে স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে সমীহ জেগে ওঠে। সভাকে নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গোড়া থেকেই গণতন্ত্রকে শক্তিশালী করেছে।রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে শ্রী হরিবংশ নারায়ণ সিং নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
September 14th, 05:48 pm
রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ায় সংসদের উভয়কক্ষ এবং সমস্ত দেশবাসীর পক্ষ থেকে শ্রী হরিবংশ নারায়ণ সিং-কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।রাজ্যসভার উপ-সভাপতি পদে নির্বাচিত হওয়ার সুবাদে শ্রী হরিবংশকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর রাজ্যসভায় ভাষণ
August 09th, 11:59 am
আমি সবার আগে আমার নিজের এবং সভার সকলের পক্ষ থেকে নবনির্বাচিত উপ–সভাপতি শ্রী হরিবংশ নারায়ণ সিং মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের জন্য আরও আনন্দের বিষয় হল আরোগ্যলাভের পর মাননীয় অরুণ জেটলিও আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজ ৯ই আগস্ট। আগস্ট বিপ্লব ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেই অধ্যায়ে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ভূমিকা অবিস্মরণীয়।রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে শ্রী হরিবংশ নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর বক্তব্য
August 09th, 11:58 am
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশ-কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন।