গুজরাটের ভাদোদরায় সর্দারধাম ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 06:15 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জি, কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুখ ভাই মান্ডভিয়া, সর্দার ধামের সভাপতি গগজি ভাই সুতারিয়া জি, দুষ্মন্ত ভাই প্যাটেল, পঙ্কজ ভাই প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, মঞ্চে উপস্থিত গুজরাট সরকারের মন্ত্রীরা, সকল দাতা, ট্রাস্টি, বিশিষ্ট অতিথি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 11th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে প্রতিটি ভারতীয়ের প্রতি প্রধানমন্ত্রী মোদীর জোরালো আবেদন
May 10th, 08:39 pm
হায়দ্রাবাদে এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক সংঘাত ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। ভারতের স্থিতিস্থাপকতা বা প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতাকে আরও শক্তিশালী করতে তিনি সম্মিলিত জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান। আমদানির ওপর চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে তিনি নাগরিকদের জ্বালানি খরচ কমাতে, কারপুলিং বা যৌথভাবে গাড়ি ব্যবহারের সংস্কৃতিকে উৎসাহিত করতে, গণপরিবহন ব্যবহার করতে এবং ইলেকট্রিক যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।কর্ণাটকের মান্ড্যায় শ্রী গুরু ভৈরবাক্য মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 15th, 11:10 am
পরম পূজণীয় জগৎগুরু শ্রী শ্রী শ্রী ডঃ নির্মলানন্দনাথ মহাস্বামীজি, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় এইচ ডি দেবেগৌড়াজি, এই রাজ্যের রাজ্যপাল শ্রীমান থাওয়ারচাঁদ গেহলাটজি, পরম পূজনীয় জগৎগুরু স্বামী পরমাত্মানন্দজি সরস্বতীজি, কেন্দ্রে আমার সহকর্মী এইচ ডি কুমারাস্বামী, শোভা করন্দলাজেজি, কর্ণাটকের বিরোধী দলনেতা আর অশোকজি, রাজ্যের মন্ত্রী এন চেলুভারায়া স্বামীজি, উপস্থিত পূজনীয় সাধুবৃন্দ, বিশিষ্টজনেরা, ভাই ও বোনেরা, যাঁরা এখানে বিপুল সংখ্যায় উপস্থিত রয়েছেন,কর্ণাটকের মান্ডিয়ার শ্রী ক্ষেত্র আদিচুঞ্চানগিরিতে শ্রী গুরু ভৈরবাক্য মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
April 15th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মান্ডিয়ায় শ্রী ক্ষেত্র আদিচুঞ্চানগিরিতে শ্রী গুরু ভৈরবাক্য মন্দির-এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানের গভীর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী শ্রী গুরু ভৈরবাক্য মন্দিরের এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হওয়া এবং সাধু-সন্তদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঐতিহাসিক জ্বালা পীঠ-এ সময় কাটানো এবং ভক্তদের বিশাল সমাবেশে ভাষণ দেওয়া তাঁর মনে যে আবেগের সঞ্চার করেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন, এই দিব্য অভিজ্ঞতাগুলি চিরকাল স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।আজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী
April 06th, 12:30 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 06th, 12:00 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।নিউজ ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 27th, 08:30 pm
নেটওয়ার্ক ১৮-এর সকল সাংবাদিক, এই আয়োজনের তত্ত্বাবধানকারী সকল সহকর্মী, এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেটওয়ার্ক১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন
February 27th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাইজিং ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ভিতরে শক্তি। তিনি গত ১১ বছরে ভারতের উন্নয়ন যাত্রা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাতীয় সম্ভাবনা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন
February 22nd, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।“পরীক্ষা পে চর্চা ২০২৬” এর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপের বাংলা অনুবাদ
February 09th, 10:30 am
প্রধানমন্ত্রী: আমার প্রিয় বন্ধুরা, পরীক্ষা পে চর্চা-র এই গুরুত্বপূর্ণ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এবারের পর্বটি একটু আলাদা, একটু বিশেষ। অনেক ছাত্রছাত্রীই প্রস্তাব দিয়েছিল যে পরীক্ষা পে চর্চা দেশের বিভিন্ন প্রান্তে হওয়া উচিত। তাই এবার আমি সারা ভারতের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে এই আলোচনা করছি। এই বিশেষ পর্বে সেটাই হচ্ছে। শুরু করা যাক তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। তামিল ছাত্রছাত্রীদের উদ্যম ও কৌতূহল আমাকে সত্যিই মুগ্ধ করেছে। শুরু করি তাহলে।পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
February 09th, 10:00 am
পরীক্ষা পে চর্চা ২০২৬-এর দ্বিতীয় পর্বে কোয়েম্বাটুর, রায়পুর, দেবমগরা এবং গুয়াহাটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অমায়িক আচরণে পড়ুয়ারা মুগ্ধ।"পরিক্ষা পে চর্চা ২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অংশ
February 06th, 10:21 am
ছাত্রী: আমি, সানভি আচার্য, তোমার রাজ্য, গুজরাট থেকে। আমার প্রথম প্রশ্ন হল আমাদের বাবা-মা আমাদের যত্ন নেন এবং আমাদের শিক্ষকরা আমাদের সমর্থন করেন। কিন্তু মূল সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের শিক্ষকরা পড়াশোনার ভিন্ন ধরণ প্রস্তাব করেন। বাবা-মা এক ধরণের কথা বলেন, এবং শিক্ষার্থীরা ভিন্ন ধারা অনুসরণ করে, তাই আমরা বিভ্রান্ত হই যে কোন ধরণটি সঠিক।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে আলোচনা ২০২৬-এ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছেন
February 06th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পরীক্ষা পে চর্চা' (পিপিসি)-এর নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে 'পরীক্ষা যোদ্ধা'-দের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় যোগ দেন।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 23rd, 05:15 pm
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অ্যাডমিরাল ডি.কে. জোশী, নেতাজি সুভাষ চন্দ্র বসু আইএনএ ট্রাস্টের সভাপতি ব্রিগেডিয়ার আর. এস. চিক্কারা জি, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এবং আইএনএ-র চিরন্তন ব্যক্তিত্ব লেফটেন্যান্ট আর মাধবন জি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আয়োজিত পরাক্রম দিবস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দিলেন
January 23rd, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে, ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী, যা একটি গৌরবময় দিন। তিনি বলেন, নেতাজীর বীরত্ব ও সাহস আমাদের অনুপ্রাণিত করে এবং তাঁর প্রতি শ্রদ্ধায় আমাদের মন ভরিয়ে তোলে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পরাক্রম দিবস জাতির চেতনার একটি অবিচ্ছেদ্য উৎসবে পরিণত হয়েছে। শ্রী মোদী বলেন, এটি একটি আনন্দের কাকতালীয় ঘটনা যে ২৩শে জানুয়ারি পরাক্রম দিবস, ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ২৯শে জানুয়ারি বিটিং রিট্রিট এবং ৩০শে জানুয়ারি শ্রদ্ধেয় বাপুর মৃত্যুবার্ষিকী, যা প্রজাতন্ত্রের এই মহোৎসব উদযাপনের একটি নতুন ঐতিহ্য তৈরি করেছে। তিনি পরাক্রম দিবস উপলক্ষে সকল নাগরিককে শুভেচ্ছা জানান।‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 26th, 01:30 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মানিত সহকর্মীরা - অন্নপূর্ণা দেবী, সাবিত্রী ঠাকুর, রবনীত সিং, হর্ষ মালহোত্রা, দিল্লি সরকারের সম্মানিত মন্ত্রী, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা অতিথিরা এবং আমার প্রিয় সন্তানেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিত বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
December 26th, 01:00 pm
এই দিনটির তাৎপর্যের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী মোদী বলেন, আজ দেশ সাহসী সাহেবজাদাদের স্মরণ করছে, যাঁরা ভারতের গর্ব। এঁদের অদম্য সাহস ও শৌর্য কালের গণ্ডিকে অতিক্রম করেছে। নিষ্ঠুর মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তাঁরা যেভাবে দাঁড়িয়েছিলেন, তার ফলে ধর্মান্ধতা এবং ভয়ের পরিবেশের ভিত কেঁপে উঠেছিল। যে দেশের এরকম একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে, সেই দেশের তরুণ প্রজন্ম অতীতের অনুপ্রেরণাদায়ক ঐতিহ্যকে গ্রহণ করে যে কোনো লক্ষ্য অর্জনে সক্ষম।দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী
December 26th, 11:06 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। কেন্দ্র-রাজ্য অংশীদারিত্বকে মজবুত করার ক্ষেত্রে এই সম্মেলন অন্যতম মাইলফলক হয়ে উঠতে চলেছে।