প্রধানমন্ত্রী হলওয়ারা বিমান বন্দরে টার্মিনাল বিল্ডিয়ের উদ্বোধন করলেন, বললেন এটি পাঞ্জাব, বিশেষ করে লুধিয়ানা এবং আশপাশ এলাকার মানুষের আনন্দের মুহূর্ত

February 01st, 07:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, হলওয়ারা বিমান বন্দরে টার্মিনাল বিল্ডিয়ের উদ্বোধন পাঞ্জাব, বিশেষ করে লুধিয়ানা এবং সংলগ্ন এলাকার মানুষের জন্য অতি আনন্দের মুহূর্ত। শ্রী মোদী আরও বলেন যে লুধিয়ানা উত্তর ভারতের গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্য হাব এবং সরকার নিয়ত চেষ্টা করছে এই শহরের আকাশ পথে যোগাযোগ উন্নত করতে। যার প্রতিফলন ঘটেছে আধুনিক বিমান বন্দরের চলতি কাজের মাধ্যমে।