গুজরাটের গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি সংগ্রহালয়’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 31st, 10:25 am
আচার্য ভগবন্ত শ্রী পদ্মসাগর সুরীশ্বরজি মহারাজ সাহেব, গুজরাটের মাননীয় রাজ্যপাল আচার্য দেবব্রতজি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভিজি, পরম পূজ্য আচার্য ভগবন্তগণ, পূজ্য সাধু ভগবন্তগণ, সাধ্বীজি ভগবন্তগণ, এই পবিত্র সমাবেশে উপস্থিত সকল আচার্য ও মুনি ভগবন্তগণ, বিশিষ্ট সমাজসেবী এবং উপস্থিত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 31st, 10:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভগবান মহাবীর জয়ন্তী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরে কোবা তীর্থে 'সম্রাট সম্প্রতি সংগ্রহালয়'-এর উদ্বোধন করেন। কোবা তীর্থের সহনশীল পরম্পরার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থলে বছরের পর বছর ধরে শিক্ষা, সাধনা এবং আত্ম-শৃঙ্খলার পরম্পরা বিকশিত হয়েছিল। এই প্রয়াসে প্রভূত অবদান রাখার জন্য সমস্ত জৈন মুনি, সাধু-সন্ত এবং হাজার হাজার ভক্তকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।ভগবান শ্রী স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 23rd, 02:12 pm
আজ আমরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর দ্বি-শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সুযোগ পাওয়া আমাদের সকলের কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমরা এই পবিত্র উৎসবের অংশীদার হতে পেরেছি। এই পূণ্য লগ্নে আমি সকল সন্তকে আমার প্রণাম জানাই। ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি ভক্তকে দ্বি-শতবার্ষিকী উৎসব উপলক্ষে অভিনন্দন জানাই।শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ
January 23rd, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষাপত্রী দ্বিশতবার্ষিকী মহোৎসবে তাঁর বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভগবান স্বামীনারায়ণের শিক্ষাপত্রীর ২০০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান আজ আমরা সকলে প্রত্যক্ষ করছি। দ্বিশতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের কাছে সৌভাগ্যের মুহূর্ত বলে তুলে ধরেন তিনি। এই পর্বে সকল সাধুসন্তদের প্রতি তিনি প্রণাম জানান। এই দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে ভগবান স্বামীনারায়ণের কোটি কোটি অনুগামীকে শুভেচ্ছা জানান শ্রী মোদী।প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ ভাষণ দিয়েছেন
October 31st, 06:08 pm
শ্রী মোদী স্মরণ করেন যে গত বছর গুজরাটে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির জন্মস্থানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। এর আগে, তিনি দিল্লিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির ২০০তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে বৈদিক মন্ত্র এবং পবিত্র হবন অনুষ্ঠানের শক্তি এখনও এতটাই তাজা অনুভূত হয় যেন এগুলি গতকালই ঘটেছে।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 12th, 04:54 pm
আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর
September 12th, 04:45 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর নতুন দিল্লিতে জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন
September 11th, 04:57 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ সেপ্টেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জ্ঞান ভারতম – এর উপর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং জনসাধারণের প্রবেশাধিকার দ্রুত করার জন্য একটি নিবেদিত ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞান ভারতম পোর্টালের উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।