গায়ানার প্রেসিডেন্টকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

September 06th, 09:09 pm

গায়ানার সাধারণ ও আঞ্চলিক নির্বাচনে অনন্য সাফল্যের জন্য প্রেসিডেন্ট ইরফান আলিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিহারের সিওয়ানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 20th, 01:00 pm

উপস্থিত সবাইকে প্রণাম জানাই। বাবা মহেন্দ্র নাথ, বাবা হংসনাথ, সহগরা ধাম, মা থাওয়ে ভবানী, মা অম্বিকা ভবানী, দেশের প্রথম রাষ্ট্রপতি, দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই!

বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

June 20th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন বাবা মহেন্দ্রনাথ, বাবা হংসনাথ, মাতা ভবানী এবং মা অম্বিকা ভবানীর উদ্দেশে। দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের স্মৃতিচারণা করেন তিনি।

প্যারাগুয়ের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধিস্তরে বৈঠকের সময়ে প্রধানমন্ত্রীর প্রারম্ভিক বিবৃতি

June 02nd, 03:00 pm

আমরা আপনাকে এবং আপনার প্রতিনিধি দলকে ভারতে আন্তরিক স্বাগত জানাই। দক্ষিণ আমেরিকায় প্যারাগুয়ে এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের ভূগোল আলাদা হতে পারে, কিন্তু আমরা একই গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের কল্যাণে একইরকম যত্ন নিয়ে থাকি।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২০ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

March 30th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ অত্যন্ত পবিত্র দিনে আপনাদের সঙ্গে মন কি বাত করার সুযোগ পেলাম। আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে। আজ থেকে ভারতীয় নববর্ষেরও সূচনা। এবার বিক্রম সম্বৎ ২০৮২ শুরু হচ্ছে। এই সময় আমার সামনে আপনাদের পাঠানো অনেক চিঠি রাখা আছে। কোনোটি বিহার থেকে, কোনোটি বাংলা থেকে, কোনোটি তামিলনাড়ু থেকে কোনোটি বা গুজরাত থেকে। এই চিঠিগুলিতে মানুষ তাদের মনের কথা অত্যন্ত উপভোগ্য ভাবে লিখে পাঠিয়েছেন। বেশ কিছু চিঠিতে শুভেচ্ছা, অভিনন্দন বার্তাও রয়েছে। আজ আমার ইচ্ছে করছে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের শোনাতে।

ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 09th, 10:15 am

ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!

ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

January 09th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

The teachings of Lord Christ celebrate love, harmony and brotherhood: PM at Christmas programme

December 23rd, 09:24 pm

PM Modi attended the Christmas celebrations organized by the Catholic Bishops Conference of India (CBCI) and extended greetings to the Christian community worldwide. Highlighting India’s inclusive development journey, he emphasized hope, collective efforts, and compassion as key drivers of a developed India.

ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত ক্রিসমাস উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

December 23rd, 09:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সিবিসিআই সেন্টারে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া - সিবিসিআই আয়োজিত ক্রিসমাস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এই প্রথম কোন প্রধানমন্ত্রী ক্যাথলিক চার্চ ইন ইন্ডিয়ার সদর দপ্তরে আয়োজিত এমন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। কার্ডিনাল, বিশপ এবং চার্চের বিশিষ্ট নেতা সহ খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর এক পেড় মা কি নাম কর্মসূচিতে সমর্থন জানানোয় গায়ানার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন

November 25th, 10:39 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর এক পেড় মা কি নাম কর্মসূচিতে সমর্থন জানানোয় গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলিকে ধন্যবাদ জানান। শ্রী মোদী তাঁর গতকালের মন কি বাত – এর পর্বে গায়ানায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন

ওড়িশা পর্ব উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 24th, 08:48 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী ধর্মেন্দ্র প্রধানজি, শ্রী অশ্বিনী বৈষ্ণজি, ওড়িয়া সমাজের সভাপতি শ্রী সিদ্ধার্থ প্রধানজি, ওড়িশা সমাজের অন্য পদাধিকারীবৃন্দ, ওড়িশার শিল্পীগণ, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘ওড়িশা পর্ব ২০২৪’ – এর অনুষ্ঠানে অংশ নিয়েছেন

November 24th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘ওড়িশা পর্ব ২০২৪’ – এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভাষণে তিনি উপস্থিত ওড়িশার সকল ভাই ও বোনকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ বছর স্বভাবকবি গঙ্গাধর মেহেব – এর প্রয়াণ বার্ষিকী এবং তাঁকে শ্রদ্ধা জানান। এছাড়াও তিনি শ্রদ্ধা জানান ভক্ত দাসিয়া ভাউরি, ভক্ত সালাবেগা এবং ওড়িয়া ভাগবতের লেখক শ্রী জগন্নাথ দাসকে।

প্রবাসী ভারতীয়রা অন্য অন্য দেশে নিজের পরিচয় তৈরি করেছেন: মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী

November 24th, 11:30 am

মন কি বাত-এর ১১৬তম পর্বে প্রধানমন্ত্রী মোদী এনসিসি ক্যাডেটদের বৃদ্ধি এবং দুর্যোগের সময় তাদের ভূমিকার কথা তুলে ধরে এনসিসি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি উন্নত ভারতের জন্য যুব ক্ষমতায়নের ওপর জোর দেন এবং 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ'-এর কথা বলেন। তিনি প্রবীণ নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাবহার করতে সহায়তা করার কথা বলেন এবং এক পেড় মা কে নাম অভিযানের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পগুলিও শেয়ার করেন।

গায়ানার শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী

November 22nd, 05:31 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গায়ানার শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেছেন, ক্রিকেট ভারত ও গায়ানাকে আরও কাছাকাছি এনেছে এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করেছে।

আর্য সমাজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

November 22nd, 03:09 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গায়নার জর্জ টাউনে আর্য সমাজ স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন। গায়নায় ভারতীয় সংস্কৃতি রক্ষায় তাঁদের ভূমিকা এবং প্রয়াস বিশেষ প্রশংসনীয় বলে শ্রী মোদী জানান। তিনি আরও বলেন, এ বছর স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে বলে এই বছরের এক বিশেষ তাৎপর্য রয়েছে।

গায়নাতে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে : প্রধানমন্ত্রী

November 22nd, 03:06 am

ভারত-গায়না সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দজীর কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গায়নায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে।

গায়নায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

November 22nd, 03:02 am

আজ আপনাদের সঙ্গে মিলিত হওয়ায় আমি যারপরনাই আনন্দিত। আমাদের সঙ্গে যোগ দেওয়ায় রাষ্ট্রপতি ইরফান আলিকে ধন্যবাদ জানাই। আমার এখানে এসে পৌঁছনোর পর যে ভালবাসা, আন্তরিকতা আমাকে দেখানো হয়েছে তা আমার মন ছুঁয়ে গেছে। রাষ্ট্রপতি আলি তাঁর বাড়ির দরজা আমার জন্য উন্মুক্ত করায় তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর পরিবারের ভালোবাসা, আন্তরিকতার জন্য ধন্যবাদ। আমাদের সংস্কৃতির মূলে রয়েছে আতিথিয়েতার মানসিকতা। গত দু-দিন ধরে আমি তা অনুভব করেছি। রাষ্ট্রপতি আলি এবং তাঁর ঠাকুমার সঙ্গে আমরা একসাথে বৃক্ষ রোপণ করেছি। এটা আমাদের “এক পেড় মা কে নাম” উদ্যোগের অংশ। যার অর্থ হল, “মায়ের সম্মানে একটি গাছ পোঁতা”। এটা সত্যিই এক আবেগঘন অনুভূতি আমার চিরদিন মনে থাকবে।

গায়ানায় ভারতীয় সম্প্রদায়ের সভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

November 22nd, 03:00 am

গায়ানার জর্জটাউনে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেন। গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস্‌, ভাইস প্রেসিডেন্ট ভরত জাগদেও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ইরফান আলিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের হৃদয়ে আতিথেয়তার অনুভূতি সর্বদা বিরাজমান। ভারত সরকারের ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের অঙ্গ হিসেবে প্রেসিডেন্টের সঙ্গে একটি গাছও রোপণ করেন শ্রী মোদী।

PM Modi meets with President of Suriname

November 21st, 10:57 pm

PM Modi met with President Chandrikapersad Santokhi of Suriname on the sidelines of the 2nd India-CARICOM Summit in Georgetown, Guyana. The two leaders reviewed the progress of ongoing bilateral initiatives and discussed enhancing cooperation in defense and security, trade, agriculture, digital initiatives, UPI, ICT, healthcare, pharmaceuticals, capacity building, culture, and people-to-people ties.

PM Modi meets with Prime Minister of Grenada

November 21st, 10:44 pm

PM Modi met with Prime Minister Dickon Mitchell of Grenada on the sidelines of the 2nd India-CARICOM Summit in Georgetown, Guyana. He congratulated PM Mitchell on assuming the Chairmanship of CARICOM and for leading the summit discussions. The two leaders discussed development cooperation in ICT, healthcare, capacity building, and climate change resiliency.