দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি – ফরিদাবাদ – বল্লভগড় – সোহনা স্পুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণে পুনর্মাজিত ব্যয় বরাদ্দে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
March 10th, 04:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত কমিটি আজ দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি – ফরিদাবাদ – বল্লভগড় – সোহনা স্পুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণে পুনর্মাজিত ব্যয় বরাদ্দে অনুমোদন দিয়েছে। নতুন হিসেব অনুযায়ী মূলধনী ব্যয় ধরা হয়েছে ৩৬৩০.৭৭ কোটি টাকা। উত্তরপ্রদেশ এবং হরিয়াণায় এই কাজ হবে হাইব্রিড অ্যানুইটি মোডে।প্রধানমন্ত্রী ১১ মার্চ কেরালা ও তামিলনাড়ু সফর করবেন
March 09th, 09:54 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ কেরালা এবং তামিলনাড়ু সফর করবেন। প্রধানমন্ত্রী কেরালার এর্নাকুলামে দুপুর ১:৩০ মিনিটে, প্রায় ১০,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বিকেল ৫:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও ভাষণ দেবেন।বিহারের কারাকাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 30th, 11:29 am
বিহারের রাজ্যপাল শ্রীযুক্ত আরিফ মহম্মদ খান জি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমার জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জিতান রাম মাঞ্জি জি, শ্রী ললন সিং জি, শ্রী গিরিরাজ সিং জি, শ্রী চিরাগ পাসওয়ান জি, শ্রী নিত্যানন্দ রাই জি, শ্রী সতীশ চন্দ্র দুবে জি, শ্রী রাজভূষণ চৌধুরী জি, রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী সাম্রাজ্য কুমারজিৎ সিনহা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রীবৃন্দ, জনপ্রতিনিধি এবং আমার প্রিয় বিহারের ভাই ও বোনেরা!বিহারের কারাকাটে ৪৮,২০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
May 30th, 10:53 am
বিহারের কারাকাটে আজ ৪৮,২০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিহারের পবিত্র ভূমিতে এইসব উন্নয়নমূলক প্রকল্প রাজ্যের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠান উপলক্ষে বিপুল জনসমাবেশে প্রধানমন্ত্রী তাঁর কৃতজ্ঞতা জানিয়ে বিহারের প্রতি তাঁর ভালোবাসার কথা জানান।"মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর থেকে চক পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন "
March 19th, 04:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর থেকে চক পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। ২৯.২১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক তৈরি হবে নির্মাণ – পরিচালন – হস্তান্তর (বিওটি) প্রণালী অনুযায়ী। এজন্য মূলধনী ব্যয় ধরা হয়েছে ৪৫০০.৬২ কোটি টাকা।