ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
May 19th, 04:25 pm
গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী
May 18th, 12:10 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং রানি সিলভিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। সুইডেনের রাজার ৮০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।পশ্চিমবঙ্গের সিঙ্গুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ
January 18th, 03:30 pm
গতকাল আমি মালদহে ছিলাম, এবং আজ হুগলিতে আপনাদের সকলের মধ্যে থাকার সৌভাগ্য আমার হয়েছে। কেন্দ্রীয় সরকার একটি উন্নত ভারত, পূর্ব ভারতের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল এবং আজকের ঘটনাবলী এই সংকল্পকে আরও দৃঢ় করবে। এই সময়ের মধ্যে, আমি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করার সুযোগ পেয়েছি। গতকাল, দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গেছে। বাংলাও প্রায় অর্ধ ডজন নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছে। আজ, আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে একটি আমার সংসদীয় নির্বাচনী এলাকা কাশী বারাণসীর সঙ্গে বাংলার সংযোগ আরও জোরদার করবে। এছাড়াও, দিল্লি ও তামিলনাড়ুর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও চলাচল শুরু করেছে। এর অর্থ হল, পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের জন্য গত ২৪ ঘন্টা অভূতপূর্ব। গত ১০০ বছরে সম্ভবত ২৪ ঘন্টায় এত কাজ করা হয়নি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সূচনা করেন
January 18th, 03:00 pm
শ্রী মোদী বলেন, গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি পশ্চিমবঙ্গ থেকে চালু করা হয়েছে। তিনি আরও বলেন যে, বাংলা প্রায় আধ ডজন নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও পেয়েছে। তিনি বলেন, আজ আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই ট্রেনগুলোর মধ্যে একটি তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী এবং বাংলার মধ্যে সংযোগ আরও জোরদার করবে। তিনি আরও বলেন যে, দিল্লি এবং তামিলনাড়ুর জন্যেও অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, গত ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গের রেল সংযোগের জন্য ছিল এক অভূতপূর্ব সময়।৮ অক্টোবর নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
October 07th, 10:27 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ অক্টোবর নতুন দিল্লির যশোভূমিতে নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি ২০২৫)-এর উদ্বোধন করবেন। টেলিযোগাযোগ দপ্তর এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)-এর যৌথ আয়োজনে এই সমারোহ টেলিযোগাযোগ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে এশিয়ার বৃহত্তম আলোচনা ও আদান-প্রদানের মঞ্চ হিসেবে স্বীকৃত।