নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 18th, 11:49 pm
আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
May 18th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন
April 15th, 06:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।