৫১তম ‘প্রগতি’র বৈঠকে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর

May 27th, 10:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি-চালিত মঞ্চ ‘প্রগতি’র ৫১তম বৈঠকে পৌরোহিত্য করলেন। এর লক্ষ্য কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে বিভিন্ন প্রকল্পের রূপায়ণের মধ্যে সমন্বয়সাধন।

অধ্যাপক গোবর্ধন দাসজির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

April 27th, 12:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ অধ্যাপক গোবর্ধন দাস সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী বলেছেন, অধ্যাপক গোবর্ধন দাসের ব্যক্তিজীবনের কাহিনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সমাজসেবার সময় তিনি যখনই সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই তাঁর অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে, যা জনস্বাস্থ্য এবং ইমিউনলজিতে তাঁর অবদানের মধ্যে প্রতিফলিত হয়।

প্রধানমন্ত্রী অধ্যাপক গোবর্ধন দাসকে তাঁর নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন

April 25th, 10:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘নীতি আয়োগ’-এর সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক গোবর্ধন দাসকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফল কার্যকালের জন্য শুভকামনা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, অধ্যাপক দাসের জীবন-পরিক্রমা - যা নিরলস নিষ্ঠা ও বিনম্রতায় সমুজ্জ্বল - তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে অধ্যাপক দাসের অমূল্য অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, তাঁর এই সাফল্যে সমগ্র জাতি গর্বিত।