প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
May 30th, 08:36 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।ভারত শক্তি সপ্তাহ ২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মূলপাঠ
January 27th, 10:15 am
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গোয়ার মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগণ, রাষ্ট্রদূতগণ, সিইওগণ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এর উদ্বোধনী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
January 27th, 10:08 am
ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ গোয়ায় আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৬-এর উদ্বোধনী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সেখানে ১২৫টি দেশের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। তাঁরা জ্বালানি নিরাপত্তা এবং ধারাবাহিক বিকাশ নিয়ে আলোচনা করতে ভারতে এসেছেন বলে প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেছেন।প্রধানমন্ত্রী গোয়ার মুক্তি দিবসে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন
December 19th, 10:35 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের জাতীয় জীবনের যাত্রা পথে গোয়ার মুক্তি দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। স্বাধীনতা অর্জনের জন্য যাঁরা তাঁদের অদম্য মানসিকতার পরিচয় দিয়েছেন এবং সাহসের সঙ্গে অবিচার ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাঁদের কথা স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তাঁদের আত্মবলিদান দেশকে অনুপ্রাণিত করবে। গোয়ার সার্বিক উন্নতিতেও এই মানসিকতা সহায়ক হবে।প্রধানমন্ত্রী গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন
December 07th, 07:08 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ
November 28th, 03:35 pm
আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন
November 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।প্রধানমন্ত্রী ২৮ নভেম্বর কর্ণাটক এবং গোয়া সফরে যাবেন
November 27th, 12:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ নভেম্বর কর্ণাটক এবং গোয়া সফরে যাবেন। বেলা ১১:৩০ নাগাদ প্রধানমন্ত্রী কর্ণাটকে উডুপি-তে শ্রীকৃষ্ণ মঠ পরিদর্শন করবেন। পরে তিনি দুপুর ৩:১৫ নাগাদ যাবেন গোয়ায়। শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠ পরিদর্শন করবেন মঠের ৫৫০ বছর উদযাপনে ‘সার্ধ পঞ্চশতমনোৎসব’ উপলক্ষে।প্রধানমন্ত্রী গোয়ায় আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে যুব সমাজের বর্ধিত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন
November 09th, 10:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে যুব সমাজের বর্ধিত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, এই ধরনের অনুষ্ঠান ফিট ইন্ডিয়া আন্দোলনের লক্ষ্যে বিশেষ অবদান রাখে। শ্রী মোদী বলেছেন, “অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন। অন্যদের সঙ্গে আমাদের দুই তরুণ দলীয় সহকর্মী আন্নামালাই এবং তেজস্বী সূর্য সাফল্যের সঙ্গে আয়রনম্যান ট্রায়াথলন সম্পূর্ণ করায় আমি আনন্দিত।”শ্রী রবি নায়েকের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
October 15th, 08:58 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়া সরকারের মন্ত্রী শ্রী রবি নায়েকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।ফিডে বিশ্বকাপের ভারতে ফিরে আসাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
August 26th, 11:30 pm
দুদশকেরও বেশি সময়ের পর ভারত ফিডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গর্ব ও উৎসাহ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গোয়ার মুখ্যমন্ত্রীর
August 20th, 06:11 pm
গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।গোয়ার রাজ্যপাল দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে
August 04th, 05:04 pm
গোয়ার রাজ্যপাল শ্রী পুষাপতি অশোক গজপতি রাজু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য পথ স্বনির্ভরতার ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
July 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’ এ আবার একবার কথা হবে দেশের সাফল্য, দেশবাসীর অভিজ্ঞতা নিয়ে। গত কয়েক সপ্তাহে sports, science, সংস্কৃতি ইত্যাদি অনেক বিষয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেক ভারতবাসী গর্বিত। অতি সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন নিয়ে দেশে জোরদার আলোচনা হয়েছে। যখন শুভাংশু সুরক্ষিতভাবে পৃথিবীতে অবতরণ করেছেন, লোকজন উৎসাহে ফেটে পড়েছে। তাদের মনে খুশির ঢেউ উঠেছে। পুরো দেশ গর্বে ভরে গেছে। আমার মনে আছে, ২০২৩ সালের অগাস্ট মাসে যখন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ হয়েছিল, তখন দেশে এক নতুন উদ্দীপনা তৈরী হয়েছিল। Science নিয়ে, space নিয়ে বাচ্চাদের মধ্যে এক নতুন কৌতুহল জেগে উঠেছিল। এখন ছোট ছোট বাচ্চারা বলে আমিও space এ যাবো, আমিও চাঁদে অবতরণ করবো, space scientist হবো।গোয়ার প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
May 30th, 04:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ার প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন “গোয়ার অনন্য সংস্কৃতি ভারতের গর্ব। বিভিন্ন ক্ষেত্রে গোয়ার মানুষেরা তাদের প্রভাব ফেলেছেন। এই রাজ্য সর্বদা সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করে আসছে।”গোয়ার মুখ্যমন্ত্রী দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে
January 23rd, 02:48 pm
গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করেছেন।প্রধানমন্ত্রী ১৮ জানুয়ারি SVAMITVA প্রকল্পের আওতায় সম্পত্তির মালিকদের ৬৫ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন
January 16th, 08:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জানুয়ারি বেলা সাড়ে ১২টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৩০টিরও বেশি জেলার ৫০,০০০-র বেশি গ্রামের সম্পত্তির মালিকদের SVAMITVA প্রকল্পের আওতায় ৬৫ লক্ষের অধিক সম্পত্তি কার্ড বিতরণ করবেন।সংবিধান আমাদের জন্য এক দিশারী আলোকবর্তিকা: 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 29th, 11:30 am
মন কি বাত-এর এই পর্বে প্রধানমন্ত্রী মোদী সংবিধানের ৭৫তম বার্ষিকী এবং প্রয়াগরাজে মহাকুম্ভ-এর প্রস্তুতি সহ ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বস্তার অলিম্পিকের সাফল্যের প্রশংসা করেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ম্যালেরিয়া নির্মূল ও ক্যান্সার চিকিৎসায় অগ্রগতির মতো উল্লেখযোগ্য স্বাস্থ্যগত অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়া, তিনি ওড়িশার কালাহান্ডিতে কৃষি রূপান্তরের প্রশংসা করেন।স্বামীত্ব প্রকল্পের অধীন সম্পত্তি মালিকদের প্রধানমন্ত্রী ৫০ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন
December 26th, 04:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামীত্ব প্রকল্পে ২৭ ডিসেম্বর ১০ টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২০০টি জেলায় ৪৬,০০০-এরও বেশি গ্রামে সম্মত্তি মালিকদের ৫০ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন। বেলা ১২.৩০ নাগাদ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তা অনুষ্ঠিত হবে।