প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়ানে জি৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিতকরণ” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন
June 18th, 05:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন” শীর্ষক আউটরিচ অধিবেশনে ভাষণ দিলেন।সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন শীর্ষক জি৭ শিখর সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
June 17th, 06:07 pm
আমি আনন্দিত যে ফ্রান্সের জি-৭ প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি এমন এক সময় যখন বিশ্ব বহু সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন, তখন এই ফোরাম থেকে উঠে আসা বার্তাটি সমগ্র মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।প্রধানমন্ত্রী দেখা করেছেন ইতালির প্রেসিডেন্টের সঙ্গে
May 20th, 07:19 pm
ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির যথাশীঘ্র সাক্ষরিত হওয়া অংশীদারিত্বে নতুন গতি আনবে বলে দুই নেতাই উল্লেখ করেন। সমুদ্র নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বহুমুখী ইন্ডিয়া-মিডলইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি)-এর গুরুত্ব নিয়েও তাঁরা আলোচনা করেন।প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।
May 15th, 07:56 am
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)
May 11th, 09:00 pm
প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।মুম্বাইতে মেরিটাইম লিডার্স সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 29th, 04:09 pm
মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোওয়াল, শ্রী শান্তনু ঠাকুর, শ্রী কীর্তিবর্ধন সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, শ্রী অজিত পাওয়ার, জাহাজ চলাচল এবং অন্য শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে ইন্ডিয়া মেরিটাইম লিডার্স কনক্লেভ ২০২৫-এ ভাষণ দিয়েছেন
October 29th, 04:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মুম্বাইতে আজ ইন্ডিয়া মেরিটাইম লিডার্স কনক্লেভ ২০২৫-এ সামুদ্রিক নেতাদের সম্মেলনে ভাষণ দিলেন এবং আন্তর্জাতিক সামুদ্রিক মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের ফোরামে অধ্যক্ষতা করলেন। এই উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানকারী সকলকে স্বাগত জানান। তিনি বলেন যে, এই অনুষ্ঠানের শুরু হয়েছিল ২০১৬-য় মুম্বাইতে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সেই সম্মেলন এখন রূপান্তরিত হয়েছে আন্তর্জাতিক শিখর সম্মেলনে। ৮৫টির বেশি দেশের যোগদানে একটি শক্তিশালী বার্তা পৌঁছোচ্ছে। বড় বড় জাহাজ শিল্প, স্টার্টআপ, নীতি প্রণেতা এবং উদ্ভাবক সিইও-দের উপস্থিতির উল্লেখ করেন তিনি। তিনি এও স্বীকার করেন যে, ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলির প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গী সম্মেলনের গুরুত্ব উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করেছে। সম্মেলনে জাহাজ ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক প্রকল্পের সূচনার উল্লেখ করে শ্রী মোদী বলেন, কয়েক লক্ষ কোটি টাকার সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে জাহাজ ক্ষেত্রে। প্রধানমন্ত্রী বলেন, এর থেকে বোঝা যায় ভারতের সামুদ্রিক সক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থার বিষয়টি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।প্রধানমন্ত্রী পয়লা ও দোসরা মে মহারাষ্ট্র, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সফর করবেন
April 30th, 03:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা ও দোসরা মে মহারাষ্ট্র, কেরালা ও অন্ধ্রপ্রদেশ সফর করবেন। তিনি পয়লা মে মুম্বাই যাবেন। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেন্টমেন্ট সামিট (ওয়েভস)-এর উদ্বোধন করবেন।এই সপ্তাহে ভারতকে নিয়ে বিশ্ব
March 26th, 12:06 pm
প্রতিরক্ষা ও প্রযুক্তি থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত এগিয়ে চলেছে। এই সপ্তাহে, দেশটি তার নৌ শক্তিকে শক্তিশালী করছে, ভবিষ্যতমুখী পরিবহণ গ্রহণ করছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে।Northeast is the 'Ashtalakshmi' of India: PM Modi
December 06th, 02:10 pm
PM Modi inaugurated the Ashtalakshmi Mahotsav at Bharat Mandapam, New Delhi. The event showcased North-East India's culture, cuisine, and business potential, aiming to attract investments and celebrate regional achievers.নয়াদিল্লিতে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী
December 06th, 02:08 pm
আজ রাজধানীর ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজকের এই দিনটি বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসের সঙ্গে সম্পৃক্ত। এই প্রসঙ্গের অবতারণা করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আজ থেকে ৭৫ বছর আগে ভারতের যে সংবিধান রচনা করেছিলেন বাবাসাহেব আম্বেদকর, তা সকল দেশবাসীর কাছে আজ অনুপ্রেরণা বিশেষ। তাই অনুষ্ঠানের সূচনাতেই বাবাসাহেবের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।অষ্টাদশ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় জার্মান ব্যবসা সম্মেলনে (এপিকে ২০২৪) প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 25th, 11:20 am
প্রথমবার তিনি এসেছিলেন মেয়র হিসেবে, পরের তিনবার চ্যান্সেলর হিসেবে। ভারত-জার্মানি সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, এর থেকেই তা বোঝা যাচ্ছে।