"প্রধানমন্ত্রীকে প্রদান করা হ’ল রাষ্ট্র নেতাদের জন্য উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’ "

August 30th, 05:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’ প্রদান করা হ’ল। দু’দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী মোদীর অবদান-স্বরূপ রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়াভ তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্র নেতাদের জন্য এটি উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি

July 02nd, 10:14 pm

ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।

মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

June 28th, 08:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাহের ভিক্টোরিয়াতে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে দেখা করেন। সেশেলসের স্বর্ণ জয়ন্তী জাতীয় দিবস উদযাপনের অবসরে দুই নেতা মিলিত হন। ২০২৪-এর নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে রামগুলাম দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর চতুর্থ বৈঠক।

সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 28th, 05:00 pm

এই জাতীয় পরিষদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। এই পরিষদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি গর্বিত। মাননীয়া স্পিকার, আপনার উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।

সেশেলসে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর (২৭-২৯ জুন, ২০২৬)

June 25th, 06:05 pm

ভারতের ভিশন মহাসাগরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ২৭ থেকে ২৯ জুন সেশেলস সফর করবেন। এই সফরকালে তিনি সম্মানিত অতিথি হিসেবে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট হারমিনির সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, তিনি সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

June 23rd, 08:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দেখা করেন।

ভারতে সেন্ট-গোবাইনের ব্যবসার প্রসারে সিইও বেনোইট বাজিনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

June 18th, 06:39 pm

সেন্ট-গোবাইনের সিইও বেনোইট বাজিনের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

June 13th, 10:03 am

ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য জনাব এমানুয়েল ম্যাক্রোঁ এবং স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য জনাব রবার্ট ফিকোর আমন্ত্রণে, আমি ১৩ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত ফ্রান্স ও স্লোভাক প্রজাতন্ত্র সফর করব।

প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভারতে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী শ্রী নরেন্দ্র মোদিকে বিশ্বনেতাদের অভিনন্দন

June 09th, 07:32 pm

নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভারতে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পেয়েছেন। বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রীর রূপান্তরমূলক শাসনব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল অর্থনীতিসম্পন্ন ভারতের স্বপ্নের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রীর ফ্রান্স ও স্লোভাকিয়া সফর

June 09th, 07:20 pm

ফ্রান্সের রাষ্ট্রপতি মহামান্য মিঃ ইমানুয়েল ম্যাক্রঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩–১৪ জুন ২০২৬ (নিস), ১৬–১৯ জুন ২০২৬ (এভিয়ান ও প্যারিস) ফ্রান্স সফর করবেন। পাশাপাশি তিনি ১৪–১৬ জুন ২০২৬ পর্যন্ত স্লোভাকিয়া সফরও করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাক্ষাৎ

June 04th, 09:50 pm

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ডেলসি রদ্রিগেজ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ

May 18th, 04:44 pm

আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

This is the New India that leaves no stone unturned for development: PM Modi

March 23rd, 08:30 pm

PM Modi addressed the TV9 Summit and emphasized that India's economy is progressing rapidly, leaving behind the pre-2014 conditions. He affirmed that India stands with its own interests, with peace and with dialogue and gave a detailed account of the country's development momentum over the last 23 days. Asserting that national interest must be placed above party interest, the PM drew inspiration from icons who always placed the nation above self.

TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ

March 23rd, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।

এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:47 pm

আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।

এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।

নিউজ ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 27th, 08:30 pm

নেটওয়ার্ক ১৮-এর সকল সাংবাদিক, এই আয়োজনের তত্ত্বাবধানকারী সকল সহকর্মী, এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেটওয়ার্ক১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন

February 27th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাইজিং ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ভিতরে শক্তি। তিনি গত ১১ বছরে ভারতের উন্নয়ন যাত্রা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাতীয় সম্ভাবনা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

February 26th, 03:30 pm

নয় বছর আগে, আমি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করার সৌভাগ্য অর্জন করেছিলাম। আবারও, ইজরায়েলের ঐতিহাসিক ভূমিতে পা রাখার সুযোগ আমার জন্য একটি গর্বিত এবং গভীর আবেগঘন মুহূর্ত।