প্রধানমন্ত্রীর ভুটানে রাষ্ট্রীয় সফর উপলক্ষে যৌথ সংবাদ বিবৃতি
November 12th, 10:00 am
মহামান্য ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ এবং ১২ নভেম্বর – দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান গিয়েছিলেন।বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
November 12th, 09:54 am
ভুটানের থিম্পুতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করেন সেদেশের চতুর্থ রাজা জিগমে সিংগিয়ে ওয়াংচুক। চতুর্থ রাজার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।প্রধানমন্ত্রীকে বরণ ভুটানের রাজার
November 11th, 06:14 pm
থিম্পুতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বরণ করেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বোঝাপড়া বৃদ্ধি এবং শক্তিশালী করা নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। দিল্লিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ভুটানের রাজা।ভুটানের রাজার জন্মদিবস উদযাপন সমারোহে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 11th, 12:00 pm
ভুটান, ভুটানের রাজ পরিবার এবং বিশ্বের শান্তি ও সুস্থিতির প্রতি যাঁরা আস্থাশীল তাঁদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভুটানের থিম্পুতে এক সমাবেশে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
November 11th, 11:39 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভুটানের থিম্পুতে ছাঙলিমেথাং সেলিব্রেশন গ্রাউন্ডে এক সমাবেশে ভাষণ দেন। ভুটানের রাজা মহামান্য জিগমে খেসার নামগেয়াল ওয়াংচুক এবং চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ রাজ পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান।ভুটান রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি
November 11th, 07:28 am
চলতি বছরের ১১ – ১২ নভেম্বর আমি ভুটানে যাচ্ছি।