ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর
February 08th, 11:05 am
ভারত সাধারণতন্ত্রের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তিমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
February 08th, 08:35 am
প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি
February 08th, 08:30 am
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।প্রধানমন্ত্রী মুম্বই সফর করবেন ২৯ অক্টোবর
October 27th, 10:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ অক্টোবর মুম্বই সফর করবেন। মুম্বইয়ে নেসকো প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫ – এর উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দেবেন বিকেল ৪টে নাগাদ এবং তিনি গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামেও পৌরোহিত্য করবেন।