মধ্যপ্রদেশের ভোপালে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 24th, 10:35 am

অনুষ্ঠানে উপস্থিত মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব জি, অন্যান্য সকল বিশিষ্টজনেরা, ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ !

মধ্যপ্রদেশের ভোপালে বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন ২০২৫ – এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

February 24th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ভোপালে বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন (জিআইএস) ২০২৫ – এর উদ্বোধন করেছেন। সমাবেশে দেরীতে আসার জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থাকায় ছাত্র ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে তাকিয়ে এবং নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে গাড়ি ঘুরিয়ে আনার জন্যই এই বিলম্ব। প্রধানমন্ত্রী বলেন, রাজা ভোজের এই ভূমিতে বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতৃত্বকে স্বাগত জানাতে পারা এক অপরিসীম গর্বের বিষয়। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান বিকশিত মধ্যপ্রদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিকশিত ভারতের যাত্রাপথে বিকশিত মধ্যপ্রদেশও অনুরূপভাবে প্রয়োজনীয়। এই শিখর সম্মেলনের অসাধারণ আয়োজনের জন্য মধ্যপ্রদেশ সরকারকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

২৩-২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিহার ও আসাম সফর প্রধানমন্ত্রীর

February 22nd, 02:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩-২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিহার ও আসাম সফর করবেন। ২৩ ফেব্রুয়ারি তিনি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় পৌঁছবেন এবং দুপুর ২টো নাগাদ বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভোপালে গ্লোবাল ইনভেস্টটর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিহারের ভাগলপুরে যাবেন এবং দুপুর ২.১৫ মিনিট নাগাদ তিনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা প্রদান করবেন। বিহারে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গুয়াহাটি যাবেন এবং সন্ধ্যা ৬টা নাগাদ তিনি ঝুমোইর বিনন্দিনী ২০২৫ অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন।