২৮ জানুয়ারি ওড়িশা ও উত্তরাখন্ড সফরে প্রধানমন্ত্রী

January 27th, 06:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জানুয়ারি ওড়িশা ও উত্তরাখন্ড সফর করবেন। সকালে ভূবনেশ্বরের জনতা ময়দানে তিনি উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করবেন। বিকেলে উত্তরাখন্ডের দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসের সূচনা করবেন প্রধানমন্ত্রী।