সপ্তদশ ব্রিকস্ শিখর সম্মেলনে পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:38 pm
প্রধানমন্ত্রী আজ “পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য” শীর্ষক অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই অধিবেশনে ব্রিকস্ সদস্য দেশগুলির সঙ্গে অংশীদার ও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দেন। পৃথিবীর ভবিষ্যতের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কেবল জ্বালানীর সমস্যা মোকাবিলার বিষয় নয়, এ-এমন এক বিষয়, যা জীবন ও প্রকৃতির মধ্যকার ভারসাম্যকে প্রভাবিত করে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারকে ভারত নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছে, যা অবশ্যই পূরণ করতে হবে। পরিবেশ সংরক্ষণের প্রতি ভারতের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট, বিশ্বজনীন জৈব জ্বালানী জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পেঢ় মা কে নাম সহ ভারতের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত পদক্ষেপের উল্লেখ করেন।পরিবেশ, কপ-৩০ এবং বিশ্ব স্বাস্থ্য নিয়ে ব্রিকস অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 07th, 11:13 pm
ব্রাজিলের সভাপতিত্বে ব্রিকস পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়ায় আমি খুশি। এই বিষয়গুলি কেবল পরস্পর সংযুক্তই নয়, মানবতার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে এর গুরুত্ব অপরিসীম ।