মুম্বাইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রধানমন্ত্রীর ভাষণ

October 09th, 02:51 pm

মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, উদ্ভাবক, নেতা এবং ফিনটেক জগতের বিনিয়োগকারীগণ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ! মুম্বাইতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ বক্তব্য রাখলেন

October 09th, 02:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ ভাষণ দেন। অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শ্রী মোদী মুম্বাইকে শক্তির শহর, উদ্যোগের শহর এবং অন্তহীন সম্ভাবনার শহর হিসেবে বর্ণনা করেন। তিনি তাঁর বন্ধু, ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রী কেয়ার স্টারমারকে বিশেষভাবে স্বাগত জানান এবং গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

October 09th, 11:25 am

প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারকে আজ মুম্বাইয়ে তাঁর প্রথম ভারত সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

৮-৯ অক্টোবর মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী

October 07th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৮-৯ অক্টোবর মহারাষ্ট্র সফর করবেন। আগামীকাল, ৮ তারিখ বেলা ৩-৩০ মিনিট নাগাদ নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। এছাড়া, বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

মুম্বাইয়ে ওয়েভস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী

May 01st, 03:35 pm

মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস আজ। ছত্রপতি শিবাজী মহারাজের এই ভূমিতে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়েভস ২০২৫-এর উদ্বোধন করেছেন

May 01st, 11:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে ওয়েভস, ২০২৫-এর উদ্বোধন করেছেন। ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভস-এর মতো এত বিপুল আয়োজন ভারতে এর আগে হয়নি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মহারাষ্ট্র দিবস এবং গুজরাট দিবস উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক স্তরের বিশিষ্টজনেরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সৃজনশীল জগতের প্রথম সারির ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের উপস্থিতির তাৎপর্য উল্লেখ করে বলেন, ১০০টিরও বেশি দেশের শিল্পী, সৃজনশীল ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং নীতি-নির্ধারকরা আন্তর্জাতিক মানের প্রতিভা ও সৃজনশীলতার এক পরিবেশ গড়ে তোলার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এখানে সমবেত হয়েছেন। “কতগুলি শব্দের আদ্যাক্ষর নিয়ে একটি বিশেষ অর্থবহ শব্দের মধ্যে ওয়েভসকে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি আসলে সংস্কৃতি, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক স্তরের যোগাযোগ গড়ে তোলার এক তরঙ্গ তৈরি করেছে।” চলচ্চিত্র, সঙ্গীত, গেম তৈরি, অ্যানিমেশন এবং গল্প বলার ক্রমবর্ধমান জগতের যথাযথ প্রকাশ এই সম্মেলনে প্রতিফলিত হচ্ছে। এখানে দেশ-বিদেশের শিল্পী এবং উদ্ভাবকদের মধ্যে সমন্বয়ের এক মঞ্চ গড়ে তোলা হয়েছে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেশ-বিদেশের যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে স্বাগত ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

গুজরাটের গান্ধীনগরে আরই-ইনভেস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের বঙ্গানুবাদ

September 16th, 11:30 am

গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব আজ এখানে উপস্থিত রয়েছেন। ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রীরাও এখানে আছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের আমি এখানে দেখতে পাচ্ছি। ডেনমার্কের শিল্পমন্ত্রী সহ বিদেশের বহু বিশিষ্ট অতিথিও এখানে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রহ্লাদ যোশী ও শ্রীপাদ নায়েক, বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ !

গুজরাটের গান্ধীনগরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 16th, 11:11 am

গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনের মাধ্যমে অ-জীবাশ্ম উৎস থেকে জ্বালানি উৎপাদনে ভারতের সাফল্য অর্জনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করা হচ্ছে। এই ধরনের উৎস থেকে ২০০ গিগাওয়াটেরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠেছে এই দেশ। শ্রী মোদী সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ভাবনমূলক নানান সমাধান নিয়ে আয়োজিত প্রদর্শনীও ঘুরে দেখেন।

India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai

August 30th, 12:00 pm

PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৪-এ ভাষণ দেন

August 30th, 11:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সামিট সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট (জি এফ এফ) ২০২৪-এ ভাষণ দেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রদর্শনীটিও পরিদর্শন করেন। ‘পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া’, ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ এবং ‘ফিনটেক কনভারজেন্স কাউন্সিল’ যৌথভাবে ‘জিএফএফ’ আয়োজন করে এবং এর লক্ষ্য হল ‘ফিনটেক বিশ্বে’ ভারতের উদ্যোগগুলিকে উপস্থাপন করা এবং এই ক্ষেত্রের মূল অংশীদারদের এক মঞ্চে এনে একত্রিত করা।

প্রধানমন্ত্রী ৩০ আগস্ট মহারাষ্ট্র সফর করবেন

August 29th, 04:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০ আগস্ট মহারাষ্ট্রের মুম্বাই এবং পালঘর সফর করবেন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী সকাল ১১টা নাগাদ গ্লোবাল ফিনটেক ফেস্ট-এ ভাষণ দেবেন। এরপর দুপুর ১-৩০ মিনিট নাগাদ তিনি পালঘরের সিডকো গ্রাউন্ডে নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।