গুজরাটের ভাব-থারাডে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 31st, 05:00 pm
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, গুজরাট বিধানসভার অধ্যক্ষ শঙ্কর ভাই, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীগণ, বিধায়কবৃন্দ এবং বানাসকাঁথা, ভাব, থারাড ও উত্তর গুজরাটের আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাও-থারাডে ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন
March 31st, 04:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর গুজরাটের জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বনসকাঁঠা জেলার ভাও-থরাদে এক জনসমাবেশে তিনি বলেন, পবিত্র নবরাত্রি উৎসব সদ্য সমাপ্ত হয়েছে এবং আজকের দিনটি ভগবান মহাবীর জয়ন্তী হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মা অম্বাজি এবং ভগবান শ্রী ধরণীধরজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দিল্লিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 08th, 03:54 pm
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনোহর লাল জি, হর্ষ মালহোত্রা জি, টোখন সাহু জি, রাজ্য সরকারের সকল মন্ত্রী, সকল সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত বিধায়ক এবং আমার দিল্লির প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
March 08th, 10:26 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, “আজ আমরা সকলেই দিল্লির উন্নয়নে নতুন গতি আনতে এখানে একত্রিত হয়েছি,”।ইন্ডিয়া চিপ লিমিটেডের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:30 pm
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব জি, জিতিন প্রসাদ জি, উত্তরপ্রদেশের মন্ত্রীগণ, ফক্সকন সেমিকন্ডাক্টর বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন, এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনী নাদার জি, শিল্প জগতের নেতৃবৃন্দ, ভদ্রমহোদয় ও মহোদয়াগণ!উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ
February 21st, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এইচসিএল-ফক্সকন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার ভারতের যাত্রাপথে এই অনুষ্ঠান এক উল্লেখযোগ্য মাইলফলক। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে ভারত দ্রুতগতিতে কাজ করে চলেছে। তিনি বলেন, “লালকেল্লার প্রাকার থেকে আমি বলেছি ভারতের থামার কোনও সময় নেই। ২০২৬-এর শুরু থেকেই ভারত তার গতি আরও বাড়িয়ে দিয়েছে।”ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 08:30 pm
এই গ্লোবাল বিজনেস সামিটে ( আন্তর্জাতিক বানিজ্য শীর্ষ সম্মেলনে) আপনাদের সকলকে স্বাগত; আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী এই মূলভাবনা নিয়ে আলোচনা করতে এসেছি। বিনীতজির বক্তৃতা শোনার পর, আমার মনে হয় আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে আমি একটি ছোট অনুরোধ করতে চাই - যেহেতু আপনারা এত কিছু জানেন, তাই এটি মাঝে মাঝে ইটি(ইকোনোমিক টাইমস)-তেও প্রতিফলিত হওয়া উচিত।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ বক্তব্য রেখেছেন
February 13th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্লোবাল বিজনেস সামিট-এ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং ‘ একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী’-এই মূলভাবনা বিষয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি একবিংশ শতাব্দীর গত এক দশকে অভূতপূর্ব বাধাবিঘ্নের সাক্ষী থাকার কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী মহামারী, বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ও যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে ভাঙ্গন যা বিশ্বব্যাপী ভারসাম্যকে নাড়া দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের সংকটগুলির মোকাবিলা একটি জাতির প্রকৃত শক্তি প্রকাশ করে, এবং গর্ব প্রকাশ করে বলেন যে এই বাধাবিঘ্ন সত্ত্বেও, ভারতের জন্য এই দশকটি উল্লেখযোগ্য উন্নয়ন, অসাধারণ সরবরাহ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণ দ্বারা চিহ্নিত হয়েছে। শ্রী মোদী স্মরণ করিয়ে দেন যে, গত দশক শুরু হওয়ার সময় ভারত ছিল বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি, এবং অস্থিরতার মধ্যেও পতনের আশঙ্কা ছিল, কিন্তু আজ ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে।এই পরিবর্তনের শতাব্দীর জন্য ভারত একটি প্রধান ভিত্তি হিসেবে পরিগণিত হবে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, বর্তমানে ভারত বিশ্ব প্রবৃদ্ধিতে ষোল শতাংশেরও বেশি অবদান রাখছে এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে এই অবদান বছরের পর বছর বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়ভাবে বলেন যে ভারত বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন হিসেবে আবির্ভূত হবে।ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 03rd, 11:00 am
দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
November 03rd, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১১৯ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
February 23rd, 11:30 am
বন্ধুরা, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করতে চলেছি। আমাদের শিশুদের মধ্যে, তরুণদের মধ্যে বিজ্ঞানের প্রতি টান ও আগ্রহ থাকা গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমার কাছে একটা আইডীয়া আছে, যাকে আপনারা ‘one day as a scientist’ আখ্যা দিতে পারেন, অর্থাৎ, আপনি আপনার একটা দিন বিজ্ঞানী হিসাবে, একজন বৈজ্ঞানিকের রূপে, কাটিয়ে দেখুন। আপনি আপনার সুবিধে অনুযায়ী, পছন্দ অনুযায়ী, যে কোনও দিন বেছে নিতে পারেন। সে দিন আপনি কোনও গবেষণা প্রতিষ্ঠান, তারামণ্ডল অথবা কোনও মহাকাশ কেন্দ্রের মত জায়গায় অবশ্যই যান। এতে বিজ্ঞান নিয়ে আপনার কৌতূহল আরও বাড়বে। মহাকাশ আর বিজ্ঞানের মত আর একটা ক্ষেত্র রয়েছে যেখানে দ্রুততার সঙ্গেও নিজের উজ্জ্বল পরিচিতি তৈরি করছে ভারত – এটা হল এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।ভার্চ্যুয়াল জি-২০ শীর্ষ সম্মেলন (২২ নভেম্বর, ২০২৩) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ
November 22nd, 09:39 pm
আমি আরও একবার আপনাদের সকলের বহুমূল্য ভাবনার প্রশংসা করতে চাই। আপনারা সবাই যেভাবে খোলা মন নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেছেন, তার জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই।জি-২০ নেতৃত্বের ভার্চুয়াল শিখর বৈঠকে প্রধানমন্ত্রীর প্রারম্ভিক ভাষণ (২২ নভেম্বর, ২০২৩)
November 22nd, 06:37 pm
আমার আমন্ত্রণ গ্রহণ করে আজকের এই শিখর বৈঠকে যোগদানের জন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৪০ কোটি ভারতবাসীর তরফ থেকে আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা জানাই।