প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

দীর্ঘতম সময় ধরে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় বিশ্ব নেতৃত্বের অভিনন্দন বার্তা

June 10th, 02:08 pm

ভারতের দীর্ঘতম সময় ধরে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন।

এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

May 20th, 11:00 pm

এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।

রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

May 20th, 10:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।

ভারত-ইতালি যৌথ ঘোষণা

May 20th, 10:28 pm

ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 20th, 07:21 pm

উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণে সম্মত হন। তাঁরা যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার নিয়মিত পর্যালোচনার জন্য বিদেশমন্ত্রী-স্তরের একটি প্রক্রিয়া গঠনের সিদ্ধান্ত নেন।

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতি

May 20th, 05:00 pm

রোম বিশ্বজুড়ে 'শাশ্বত নগরী' হিসেবে পরিচিত। ভারতে আমার লোকসভা কেন্দ্র কাশীকেও একটি শাশ্বত ও চিরস্থায়ী নগরী হিসেবে বিবেচনা করা হয়। যখন দুটি সভ্যতার মিলন ঘটে, তখন আলোচনা কেবল আলোচ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি ইতিহাসের গভীরতা, ভবিষ্যতের স্বপ্ন এবং বন্ধুত্বের স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করে।

গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে ইতালিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী

May 20th, 12:30 am

প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে ইতালির রোমে এসে পৌঁছেছেন। তিনি ইতালির প্রেসিডেন্ট মহামান্য সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আলোচনা করবেন, যেখানে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।

May 15th, 07:56 am

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)

May 11th, 09:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

জি-২০ শিখর সম্মেলন ২০২৫ – এর ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

November 23rd, 09:44 pm

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর আগে এ বছরের জুন মাসে কানাডার কানানাস্কিসে জি-৭ শিখর সম্মেলনের অবসরে তাঁরা বৈঠক করেছিলেন।

PM Modi expresses gratitude to world leaders for birthday wishes

September 17th, 03:03 pm

The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.

প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বললেন

September 10th, 06:20 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন

জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

June 18th, 02:59 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে ১৭ জুন ২০২৫-এ ইতালির প্রধানমন্ত্রী মাননীয়া শ্রীমতি জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে ইতালির মজবুত বন্ধুত্বের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।

জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী

April 24th, 03:29 pm

২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।

ইতালি-ভারত যৌথ কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০২৯

November 19th, 09:25 am

ভারত ও ইতালির কৌশলগত সহযোগিতার অসীম সম্ভাবনার দিকে তাকিয়ে ব্রাজিলের রিও দি জেনোরো-তে জি২০ শিখর বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনায় যৌথ ও কৌশলগত কর্মপরিকল্পনাকে সময় বেঁধে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক ক্ষেত্রে আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

ইতালির মন্ত্রি পরিষদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

November 19th, 08:34 am

রিও দি জেনিরো-তে জি২০ শিখর বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইতালি প্রজাতন্ত্রের মন্ত্রি পরিষদের সভাপতি অর্থাৎ সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিগত ২ বছরে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে এটি পঞ্চম বৈঠক। প্রধানমন্ত্রী মেলোনির পৌরোহিত্যে জি৭ শিখর বৈঠক উপলক্ষ্যে ইতালির পুগলিয়া-তে জুন ২০২৪-এ উভয় নেতা শেষ বার বৈঠক করেন। এইসব চ্যালেঞ্জিং সময়ে জি২০ শিখর বৈঠকে নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী মেলেনিকে অভিনন্দন জানান শ্রী মোদী।

জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী

September 17th, 10:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৭৮ তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছার জন্য বিশ্ব নেতৃবর্গকে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

August 15th, 09:20 pm

৭৮ তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় বিশ্ব নেতৃবর্গকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

জি-৭ শীর্ষ সম্মেলনকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক ভাবে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী

June 14th, 11:40 pm

ইতালির প্রধানমন্ত্রী মিসেস জর্জিয়া মেলোনি-র সঙ্গে আপুলিয়ায় আজ সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে উপর্যুপরি তিনবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় শ্রী মোদীকে অভিনন্দন জানান ইতালির প্রধানমন্ত্রী। অন্যদিকে, জি-৭ আউটরিচ শীর্ষ সম্মেলনে তাঁকে আমন্ত্রণের জন্য মিসেস জর্জিয়া মেলোনিকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।