স্টার্টআপ ইন্ডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

January 16th, 01:30 pm

আমার মন্ত্রিসভার সহকর্মী শ্রী পীযূষ গোয়েল জি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টার্টআপ ইকোসিস্টেমের বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

নতুন দিল্লিতে এক কৃষি বিষয়ক অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

October 12th, 06:45 pm

কৃষক- রাম রাম ! আমি হরিয়ানার হিসার জেলার। আমি কাবুলি চানা দিয়ে চাষাবাদ শুরু করি...

৩৫,৪৪০ কোটি টাকা মূল্যের দুটি বৃহৎ কৃষি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন

October 12th, 06:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা সংস্থায় কৃষকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। এই কর্মসূচির মাধ্যমে কৃষককল্যাণ, স্বনির্ভরতা এবং গ্রামাঞ্চলে পরিকাঠামোর মানোন্নয়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি পিএম ধন ধান্য কৃষি যোজনার সূচনা করেছেন। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৪,০০০ কোটি টাকা। এছাড়াও, ডালশস্যের আত্মনির্ভরতার জন্য আরও একটি মিশনেরও সূচনা করেন তিনি। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১১,৪৪০ কোটি টাকা। এছাড়াও, প্রধানমন্ত্রী কৃষি, পশু ও মৎস্যপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৫৪৫০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করেছেন। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সঙ্গে ৮১৫ কোটি টাকার শিলান্যাস করেন তিনি।

মুম্বাইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রধানমন্ত্রীর ভাষণ

October 09th, 02:51 pm

মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, উদ্ভাবক, নেতা এবং ফিনটেক জগতের বিনিয়োগকারীগণ, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ! মুম্বাইতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ বক্তব্য রাখলেন

October 09th, 02:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ ভাষণ দেন। অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শ্রী মোদী মুম্বাইকে শক্তির শহর, উদ্যোগের শহর এবং অন্তহীন সম্ভাবনার শহর হিসেবে বর্ণনা করেন। তিনি তাঁর বন্ধু, ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রী কেয়ার স্টারমারকে বিশেষভাবে স্বাগত জানান এবং গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 25th, 10:22 am

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মহোদয়, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীগণ, উত্তর প্রদেশ বিজেপি’র অধ্যক্ষ, ভুপেন্দ্র চৌধুরী মহোদয়, উদ্যোগ জগতের সকল বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ।

গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন

September 25th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়া সমস্ত ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোগপতি এবং তরুণদের শুভেচ্ছা জানান। ২,২০০-রও বেশি প্রদর্শক তাঁদের পণ্য ও পরিষেবা প্রদর্শনীতে তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাশিয়ার এই বাণিজ্য প্রদর্শনীতে সহযোগী দেশ হওয়ার বিষয়টির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুগভীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সরকারি সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজকদের তিনি অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময়ে এই অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ তিনি দেশকে অন্ত্যোদয়ের পথ দেখিয়েছিলেন। অন্ত্যোদয়ের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, সমস্ত রকম বৈষম্যকে দূর করে দরিদ্রতম মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া এর লক্ষ্য ; ভারত বিশ্বের কাছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে তুলে ধরছে।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

May 25th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আক্রোশে পূর্ণ, সঙ্কল্পবদ্ধ। আজ প্রত্যেক ভারতীয়র এটাই সঙ্কল্প, সন্ত্রাসবাদকে আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম দেখিয়েছে, তাতে তাঁরা প্রত্যেক হিন্দুস্থানীর মাথা উঁচু করেছে। যে নিপুণতার সঙ্গে, যে নির্ভুলতার সঙ্গে আমাদের সৈন্যদল সীমান্ত পার করে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস করেছে, সেটা অভূতপূর্ব। অপারেশন সিঁদুর দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নতুন বিশ্বাস আর উৎসাহ যুগিয়েছে। বন্ধুরা, অপারেশন সিঁদুর কেবল সৈন্যবাহিনীর একটা অভিযান নয়, এটা আমাদের সঙ্কল্প, সাহস আর পাল্টাতে থাকা ভারতের ছবি আর এই ছবি গোটা দেশকে দেশভক্তির আবেগে পূর্ণ করেছে, ত্রিবর্ণ পতাকায় রঙের সঞ্চার করেছে। আপনারা দেখেছেন হয়ত, দেশের অনেক শহরে, গ্রামে, ছোট-ছোট নগরে, তেরঙ্গা-যাত্রা বের করা হয়েছে। হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে হাজার-হাজার মানুষ দেশের সৈন্যদের বন্দনা করতে ও তাঁদের অভিনন্দন জানাতে বেরিয়ে পড়েছে। কত শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হওয়ার জন্য তরুণরা বিরাট সংখ্যায় একজোট হয়েছে, আর আমরা দেখেছি, চণ্ডীগড়ের ভিডিও তো বেশ ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে কবিতা লেখা হচ্ছিল, সঙ্কল্প-গান গাওয়া হচ্ছিল। ছোট-ছোট বাচ্চারা ছবি আঁকছিল যার মধ্যে লুকিয়ে ছিল গুরুত্বপূর্ণ বার্তা। এই তিন দিন আগে আমি বিকানীর গিয়েছিলাম। ওখানে বাচ্চারা এমনই একটা ছবি উপহার দেয় আমাকে। অপারেশন সিঁদুর দেশের মানুষজনকে এতটাই প্রভাবিত করেছে যে বহু পরিবার এটাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছে। বিহারের কাটিহারে, উত্তরপ্রদেশের কুশীনগরে, আরও অনেক শহরে, ওই সময়ে জন্মানো বাচ্চাদের নাম রাখা হয় ‘সিদুঁর’।

রোজগার মেলার আওতায় ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিলি করে প্রধানমন্ত্রীর ভাষণ

April 26th, 11:23 am

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে আজ ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীদের পাকা সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বিভাগে আজ যুবক-যুবতীদের নতুন দায়িত্বের সূচনা হল। আপনাদের দায়িত্ব বিশ্বের আর্থিক গতিকে মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, আপনাদের দায়িত্ব শ্রমিকদের জীবনে সামগ্রিক পরিবর্তন আনা। আপনাদের কাজ আপনারা যত বেশি সততার সঙ্গে পালন করবেন, তার লাভ দেশের জনগণের ওপর ও উন্নত ভারতের যাত্রাপথে তত বেশি পরিলক্ষিত হবে। আমার বিশ্বাস, আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দেন

April 26th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৫১,০০০-এরও বেশি তরুণদের নিয়োগপত্র বিতরণ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে আজ থেকে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে এই তরুণদের জন্য নতুন দায়িত্বের সূচনা হল । তাদের এই দায়িত্বের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, আধুনিক পরিকাঠামো নির্মাণে অংশ নেওয়া এবং কর্মীদের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে তারা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে তবে তা ভারতের উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য জেম-এর ভূমিকা প্রশংসনীয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন

April 01st, 07:38 pm

ভারত জুড়ে নতুন নতুন জীবিকা সৃষ্টি করতে, তৃণমূল স্তরে আয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য গভর্মেন্ট ই-মার্কেট প্লেস (জিইএম)-এর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

টিভি-৯ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 28th, 08:00 pm

শ্রীযুক্ত রামেশ্বর গারু জি, রামু জি, বরুণ দাস জি, টিভি৯-এর পুরো টিম, আমি আপনাদের নেটওয়ার্কের সকল দর্শকদের, এখানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানাই এবং এই শীর্ষ সম্মেলনের জন্য আপনাদের অভিনন্দন জানাই।

TV9 সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 28th, 06:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে TV9 সামিট ২০২৫-এ ভাষণ দেন। শ্রী মোদী বলেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। স্বাধীনতার পর ৭০ বছরে ভারত বিশ্বে একাদশ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠলেও, গত ৭-৮ বছরের মধ্যে বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। শ্রী মোদী বলেন, দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনা হয়েছে এবং নতুন এক মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রকাশ ঘটেছে। এই নতুন মধ্যবিত্ত শ্রেণী স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার ক্ষেত্রে এক নতুন জীবনের সূচনা করেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

রাষ্ট্রপতির ভাষণ স্পষ্টতই বিকশিত ভারত গড়ার সংকল্পকে শক্তিশালী করেছে: প্রধানমন্ত্রী মোদী

February 04th, 07:00 pm

সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায়, প্রধানমন্ত্রী মোদী মূল সাফল্যগুলি তুলে ধরেন, বলেন যে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, ৪ কোটি ঘর তৈরি হয়েছে এবং ১২ কোটি পরিবারে নলবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। তিনি ডিবিটির মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকা সাশ্রয়ের উপর জোর দেন এবং যুবসমাজ, এআই বৃদ্ধি এবং সাংবিধানিক মূল্যবোধের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভিকসিত ভারতের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায় লোকসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

February 04th, 06:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত আলোচনায় জবাবি ভাষণ দিলেন। এই আলোচনায় দলমত নির্বিশেষে সাংসদরা যেভাবে অংশ নিয়েছেন এবং স্পষ্টভাবে নিজেদের মতামত জানিয়েছেন, তা সুস্থ গণতন্ত্রের প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মনে করেন। ধারাবাহিকভাবে চোদ্দবার রাষ্ট্রপতির অভিভাষণের উপর আলোচনায় জবাবি ভাষণ দেওয়ার সুযোগের জন্য তিনি দেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন।

অভিন্ন এক ভবিষ্যতের লক্ষ্যে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ভারত – শ্রীলঙ্কার যৌথ বিবৃতি

December 16th, 03:26 pm

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী অনুরা কুমারা দিসানায়াকার ভারত সফরকালে তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ১৬ ডিসেম্বর নতুন দিল্লিতে বৈঠক করেন। সর্বাঙ্গীন এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

Experts and investors around the world are excited about India: PM Modi in Rajasthan

December 09th, 11:00 am

PM Modi inaugurated the Rising Rajasthan Global Investment Summit 2024 and Rajasthan Global Business Expo in Jaipur, highlighting India's rapid economic growth, digital advancements, and youth power. He emphasized India's rise as the 5th largest economy, doubling exports and FDI, and the transformative impact of tech-driven initiatives like UPI and DBT.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদীয়মান রাজস্থান বিশ্ব বিনিয়োগ শিখর সম্মেলনের উদ্বোধন করলেন

December 09th, 10:34 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উদীয়মান রাজস্থান বিশ্ব বিনিয়োগ শিখর সম্মেলন ২০২৪ – এর উদ্বোধন করেন। রাজস্থানের জয়পুরের প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে বিশ্ব বাণিজ্য এক্সপো-রও সূচনা করেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী এই সমারোহের সফল আয়োজনের জন্য সেখানকার রাজ্য সরকারকে অভিনন্দন জানান।

Be it COVID, disasters, or development, India has stood by you as a reliable partner: PM in Guyana

November 21st, 02:15 am

PM Modi and Grenada PM Dickon Mitchell co-chaired the 2nd India-CARICOM Summit in Georgetown. PM Modi expressed solidarity with CARICOM nations for Hurricane Beryl's impact and reaffirmed India's commitment as a reliable partner, focusing on development cooperation aligned with CARICOM's priorities.

PM Modi attends Second India CARICOM Summit

November 21st, 02:00 am

PM Modi and Grenada PM Dickon Mitchell co-chaired the 2nd India-CARICOM Summit in Georgetown. PM Modi expressed solidarity with CARICOM nations for Hurricane Beryl's impact and reaffirmed India's commitment as a reliable partner, focusing on development cooperation aligned with CARICOM's priorities.