ব্রিকস (বিআরআইসিএস) বিজনেস ফোরাম ২০২৬-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 11th, 07:19 pm

ব্রিকস বিজনেস ফোরামে আপনাদের সকলকে উষ্ণ স্বাগত জানাই।এ বছর আমরা ব্রিকস-এর যাত্রার বিশ বছর পূর্তি উদযাপন করছি। ২০০৬ সালে যখন এই গোষ্ঠীটি যাত্রা শুরু করেছিল, তখন এতে মাত্র চারটি দেশ ছিল। আজ, ব্রিকস এবং এর অংশীদার দেশগুলোকে নিয়ে আমাদের পরিবারটি একুশটি দেশের একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে।

মুম্বাই-এ ২০২৬ সালের গ্লোবাল ফিনটেক ফেস্ট(জিএফএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

September 08th, 06:27 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বইয়ে 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬'-এর উদ্বোধন করেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীদের উষ্ণ স্বাগত জানান। তিনি বলেন যে, তৃতীয়বার সরকারের দায়িত্ব গ্রহণের পর এই অনুষ্ঠানে টানা তৃতীয়বার তাঁর উপস্থিতি যেন জাতীয় গুরুত্বের এক 'হ্যাটট্রিক'-এর মতো অনুভূত হচ্ছে। শ্রী মোদী বলেন, এই হ্যাটট্রিক প্রমাণ করে যে, 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে আপনারা এবং আপনাদের কাজ কতটা গুরুত্বপূর্ণ।

মুম্বইয়ে ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

September 08th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বইয়ে 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬'-এর উদ্বোধন করেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীদের উষ্ণ স্বাগত জানান। তিনি বলেন যে, তৃতীয়বার সরকারের দায়িত্ব গ্রহণের পর এই অনুষ্ঠানে টানা তৃতীয়বার তাঁর উপস্থিতি যেন জাতীয় গুরুত্বের এক 'হ্যাটট্রিক'-এর মতো অনুভূত হচ্ছে। শ্রী মোদী বলেন, এই হ্যাটট্রিক প্রমাণ করে যে, 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে আপনারা এবং আপনাদের কাজ কতটা গুরুত্বপূর্ণ।

শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 05th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমবেত শ্রোতাদের উদ্দেশ ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন যে, এই অনুষ্ঠানটি কলেজ এবং দেশের শিক্ষা ক্ষেত্র - উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এখানে বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হয়েছেন। শ্রী মোদী বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী রাম জির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর দূরদর্শী চিন্তাধারার প্রতি মাথা নত করছি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

September 05th, 07:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমবেত শ্রোতাদের উদ্দেশ ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন যে, এই অনুষ্ঠানটি কলেজ এবং দেশের শিক্ষা ক্ষেত্র - উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এখানে বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হয়েছেন। শ্রী মোদী বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী রাম জির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর দূরদর্শী চিন্তাধারার প্রতি মাথা নত করছি।

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ভারত সফরে ভারত-বেলজিয়াম যৌথ বিবৃতি

September 03rd, 02:48 pm

প্রধানমন্ত্রী মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারত ও বেলজিয়ামের মধ্যকার দৃঢ় অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের ভিত্তি হলো উভয় দেশের যৌথ ইতিহাস ও জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক—যার মধ্যে রয়েছে ফ্ল্যান্ডার্স ফিল্ডসে ৯ হাজারেরও বেশি ভারতীয় সেনার আত্মত্যাগের স্মৃতি। উভয় নেতাই ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।

ভারত-বেলজিয়াম সম্পর্কের শিকড় ইতিহাসের গভীরে প্রোথিত: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী

September 03rd, 01:00 pm

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি, সেমিকন্ডাক্টর এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ও বেলজিয়ামের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ওপর আলোকপাত করেন। এ সময় তিনি সহযোগিতা আরও জোরদার করা এবং আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যে গৃহীত নতুন উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

৭.৮% জিডিপি বিকাশ হার অর্জনে রাষ্ট্রকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

September 01st, 12:09 pm

চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বিকাশ হার অর্জনে রাষ্ট্রকে আজ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিও বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই শক্তিশালী অর্থিক সংখ্যার মধ্য দিয়েই ক্রমবর্ধমান অর্থনৈতিক আস্থা প্রতিফলিত হয়।

ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা প্রধানমন্ত্রী্র

August 31st, 05:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধিকে এক অসামান্য কৃতিত্ব হিসেবে অভিহিত করেছেন। শ্রী মোদী বলেন, তেলের দামের আকস্মিক ওঠানামা, সরবরাহ ব্যবস্থায় বাধা এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য ভারতের জনগণের সম্মিলিত শক্তি ও ঘুরে দাঁড়ানোর অদম্য ক্ষমতারই প্রতিফলন।

সংসদে ২০২৬ সালের বাদল অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর ভাষণ

July 20th, 10:30 am

বর্ষা সুফল বয়ে আনছে এবং সেই সঙ্গে বাদল অধিবেশনও শুরু হচ্ছে। বর্ষা হোক কিংবা বাদল অধিবেশন—দুই-ই যদি সক্রিয় ও প্রাণবন্ত হয়, তবে তা অত্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠে। উভয়ের এই ইতিবাচক ভূমিকা দেশ ও জীবজগতের জন্য কল্যাণকর। তাই আমরা প্রার্থনা করি বর্ষা যাতে সক্রিয় থাকে আর বাদল অধিবেশনও ফলপ্রসূ হয়।

২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

July 20th, 10:00 am

আজ সংসদ ভবনের প্রাঙ্গণে ২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সংসদের অধিবেশনের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আবহাওয়ার প্রকৃতি এবং আইন প্রণয়নমূলক কাজের ফলপ্রসূতার মধ্যে এক তাৎপর্যপূর্ণ সাদৃশ্য তুলে ধরেন। দেশের সামগ্রিক কল্যাণে সক্রিয় ও দূরদর্শী পদক্ষেপের গভীর প্রভাবের ওপর জোর দিয়ে তিনি শেষ পর্যন্ত প্রতিটি জীবের উপকারে আসবে এমন অত্যন্ত গঠনমূলক ফলাফলের আশা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আমরা প্রার্থনা করি যেন বর্ষাকাল সক্রিয় থাকে এবং এই বর্ষাকালীন অধিবেশনটিও ফলপ্রসূ হয়।

ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 07th, 11:47 pm

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।

জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

July 07th, 05:30 pm

প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।

ভারত-জাপান বাণিজ্য মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ

July 02nd, 03:35 pm

ভারত-জাপান সফলতার গল্পের অংশ হওয়ার জন্য এই মঞ্চে যোগদানকারী আমাদের নতুন অংশীদারদর আমি আন্তরিক অভিনন্দন জানাই।

প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 18th, 11:41 pm

এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।

প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

June 18th, 09:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।

প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়ানে জি৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিতকরণ” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন

June 18th, 05:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন” শীর্ষক আউটরিচ অধিবেশনে ভাষণ দিলেন।

সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন শীর্ষক জি৭ শিখর সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

June 17th, 06:07 pm

আমি আনন্দিত যে ফ্রান্সের জি-৭ প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি এমন এক সময় যখন বিশ্ব বহু সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন, তখন এই ফোরাম থেকে উঠে আসা বার্তাটি সমগ্র মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave

June 10th, 06:33 pm

PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.

PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat

June 10th, 06:30 pm

PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.