আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

December 20th, 03:20 pm

নমস্কার। লুইৎপোরিয়া রাইজোলোঈ মুর শ্রোদ্ধা আরু মরোম জাসিসু ! ( ব্রহ্মপুত্র নদের দু-পাড়ে অবস্থিত রাজ্যের জনগণকে আমার শ্রদ্ধা এবং অভিবাদন জানাই।)

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন

December 20th, 03:10 pm

আসামের সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সম্প্রসারণ এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে, আজ আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির উৎসব। তিনি বলেন যে, যখন অগ্রগতির আলো মানুষের কাছে পৌঁছায়, তখন জীবনের প্রতিটি পথ নতুন উচ্চতা স্পর্শ করতে শুরু করে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, আসামের মাটির প্রতি তাঁর গভীর ভালোবাসা, এখানকার মানুষের স্নেহ ও ভালোবাসা এবং বিশেষ করে আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের মা ও বোনেদের উষ্ণতা আর আপন করে নেওয়ার অনুভূতি তাঁকে ক্রমাগত অনুপ্রাণিত করে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করে। তিনি বলেন যে, আজ আবারও আসামের উন্নয়নে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। ভারতরত্ন ভূপেন হাজারিকার গানের পঙক্তি উল্লেখ করে শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, এর অর্থ হলো,, মহান ব্রহ্মপুত্র নদের তীর আলোকিত হবে, অন্ধকারের প্রতিটি প্রাচীর ভেঙে যাবে এবং এটি অবশ্যই ঘটবে কারণ এটি জাতির সংকল্প ও দৃঢ় অঙ্গীকার।

প্রধানমন্ত্রী আগামী ৯ মার্চ ভারত ও বাংলাদেশের মধ্যে ‘মৈত্রী সেতু’র উদ্বোধন করবেন

March 07th, 08:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ৯ মার্চ দুপুর ১২টায় ভারত-বাংলাদেশের মধ্যে ‘মৈত্রী সেতু’র উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিপুরার একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।