উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 28th, 12:15 pm
উদ্বোধন কি শেষ? শেষ? না, এটা তো মাত্র অর্ধেক কাজ হয়েছে। আমি কেবল পর্দা সরিয়েছি, কিন্তু আজ আমি চাই এখানে উপস্থিত প্রত্যেকেই এই বিমানবন্দরটির উদ্বোধন করুন। তাই, আপনাদের মোবাইল ফোন বের করুন, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালান এবং আপনারাই এটি উদ্বোধন করছেন। একটি প্রদীপ জ্বালিয়ে এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি আজ এই বিমানবন্দরটি উদ্বোধন করছেন। এটি আপনাদের আস্থা, এটি আপনাদের ভবিষ্যৎ, এটি আপনাদের প্রচেষ্টা, এবং সেই কারণেই, এর উদ্বোধনও আপনাদের হাতেই হচ্ছে। বলুন ভারত মাতা কি জয়, হাত তুলুন এবং আপনাদের ফ্ল্যাশলাইট পুরোপুরি দেখান। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! আপনাদের অনেক ধন্যবাদ। এখন উদ্বোধন শেষ হলো।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রায় ১১,২০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ধাপের উদ্বোধন করলেন
March 28th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন। এই উপলক্ষে নিজের গর্ব ও আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে, আজকের দিনটি ‘উন্নত ইউপি, উন্নত ভারত’ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি উল্লেখ করেন যে, ভারতের বৃহত্তম এই রাজ্যটি এখন সেইসব রাজ্যের অন্যতম হয়ে উঠেছে, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা সর্বাধিক। প্রধানমন্ত্রী মোদী জানান যে, তিনি আজ দ্বিগুণ গর্ব অনুভব করছেন—প্রথমত, কারণ তিনি নিজেই এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং আজ এর উদ্বোধন করছেন; আর দ্বিতীয়ত, কারণ এই বিশাল বিমানবন্দরের নামটি উত্তর প্রদেশের সঙ্গে যুক্ত। শ্রী মোদী মন্তব্য করেন, “এটিই সেই রাজ্য, যারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এবং আমাকে সংসদ সদস্য করেছিল; আর এখন এই চমৎকার বিমানবন্দরের সঙ্গে তাদের পরিচয়ও ওতপ্রোতভাবে জড়িয়ে গেল।”পশ্চিম এশিয়ায় সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী
March 27th, 09:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলির ফলে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের ওপর এর সম্ভাব্য প্রভাবের পরিপ্রেক্ষিতে প্রস্তুতি পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের বিষয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
March 24th, 02:05 pm
পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে এবং তার ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে বিষয়ে আমরা সকলেই অবগত। এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরতে আমি আজ সংসদের উচ্চকক্ষে তথা দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে এক গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগজনক। এই যুদ্ধ আমাদের বাণিজ্য পথগুলোকে প্রভাবিত করছে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহ আজ প্রভাবিত। উপসাগরীয় দেশগুলোতে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তার বিষয়টি ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে, এই জাহাজগুলিতে প্রচুর ভারতীয় নাবিক রয়েছেন। ভারতের জন্য এটিও অত্যন্ত উদ্বেগের। এই ভয়াবহ পরিস্থিতিতে, ভারতীয় সংসদের এই উচ্চকক্ষ থেকে শান্তি ও আলোচনার জন্য ঐক্যবদ্ধ এক ধ্বনি সারা পৃথিবীর কাছে পৌছে দেওয়া অপরিহার্য।পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
March 24th, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ গোটা বিশ্বে এক তীব্র জ্বালানি সঙ্কটের জন্ম দিয়েছে, যার প্রভাব ভারতেও পড়েছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান যে, এই সংঘাত ভারতের বাণিজ্যিক পথগুলি বিঘ্নিত হওয়ায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিয়মিত সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলিতে প্রায় এক কোটি ভারতীয়ের বসবাস। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা ও জীবন-জীবিকা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে, তিনি হরমুজ প্রণালীতে জাহাজে আটকে থাকা বিপুল সংখ্যক ভারতীয় নাবিকের অবস্থার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে, ভারতের সংসদের এই মর্যাদাপূর্ণ উচ্চকক্ষ থেকে সমগ্র বিশ্বের উদ্দেশে শান্তি ও পারস্পরিক আলাপ-আলোচনার পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উচ্চারিত হওয়া একান্ত আবশ্যক।This is the New India that leaves no stone unturned for development: PM Modi
March 23rd, 08:30 pm
PM Modi addressed the TV9 Summit and emphasized that India's economy is progressing rapidly, leaving behind the pre-2014 conditions. He affirmed that India stands with its own interests, with peace and with dialogue and gave a detailed account of the country's development momentum over the last 23 days. Asserting that national interest must be placed above party interest, the PM drew inspiration from icons who always placed the nation above self.TV9 নেটওয়ার্ক সামিটে প্রধানমন্ত্রীর ভাষণ
March 23rd, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ TV9 সামিটে ‘ভারত ও বিশ্ব’ বিষয়ের উপর বক্তব্য রাখেন। শ্রী মোদী বলেন, আজকের বিশ্ব এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যে TV9 নেটওয়ার্ক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। বিশ্বের এই অস্থিতিরতার মধ্যেই ভারতের কূটনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে গ্লোবাল ওয়েস্ট এবং গ্লোবাল সাউথ থেকে প্রতিবেশী বিভিন্ন দেশ, সর্বত্র এক বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত তার ভূমিকা প্রতিষ্ঠিত করেছে।ছত্তিশগড়ের নব রায়পুরে রজত মহোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 01st, 03:30 pm
ছত্তিশগড়ের মাননীয় রাজ্যপাল রমেন ডেকাজি, রাজ্যের জনপ্রিয় এবং কর্মতৎপর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার অগ্রজ সহকর্মীবৃন্দ, জুয়েল ওরামজি, দুর্গা দাস উইকেজি এবং তোখন সাহুজি, রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ আমার বন্ধু রামন সিংজি, রাজ্যের উপমুখ্যমন্ত্রীদ্বয় অরুন সাওজি এবং বিজয় শর্মাজি, অন্যান্য মাননীয় মন্ত্রীগণ, নির্বাচিত জনপ্রতিনিধিগণ আর ছত্তিশগড়ের প্রত্যেক প্রান্ত থেকে বিপুল সংখ্যায় আগত আমার প্রিয় ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রজত মহোৎসবে ভাষণ দিয়েছেন
November 01st, 03:26 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নব রায়পুরে ছত্তিশগড় রাজ্য গঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ছত্তিশগড় রজত মহোৎসবে ভাষণ দেন। তিনি সড়ক, শিল্প, স্বাস্থ্যসেবা এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ১৪,২৬০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক ও রূপান্তরমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে আজ ছত্তিশগড় রাজ্য গঠনের ২৫ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তিনি ছত্তিশগড়ের সকল জনগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানান।NDA freed Bihar from Naxalism and Maoist terror — now you can live and vote fearlessly: PM Modi in Begusarai
October 24th, 12:09 pm
Addressing a massive public rally in Begusarai, PM Modi stated, On one side, there is the NDA, an alliance with mature leadership, and on the other, there is the 'Maha Lathbandhan'. He highlighted that nearly 90% of purchases in the country are of Swadeshi products, benefiting small businesses. The PM remarked that the NDA has freed Bihar from Naxalism and Maoist terror, and that every vote of the people of Bihar will help build a peaceful, prosperous state.We’re connecting Bihar’s heritage with employment, creating new opportunities for youth: PM Modi in Samastipur
October 24th, 12:04 pm
Ahead of the Bihar Assembly elections, PM Modi kickstarted the NDA’s campaign by addressing a grand public meeting in Samastipur, Bihar. He said, “The trumpet of the grand festival of democracy has sounded. The entire Bihar is saying, ‘Phir Ek Baar NDA Sarkar!’” Remembering Bharat Ratna Jan Nayak Karpoori Thakur ji, the PM said, “It is only due to his blessings that people like us, who come from humble and backward families, are able to stand on this stage today.”PM Modi addresses enthusiastic crowds in Bihar’s Samastipur and Begusarai
October 24th, 12:00 pm
Ahead of the Bihar Assembly elections, PM Modi kickstarted the NDA’s campaign by addressing massive gatherings in Samastipur and Begusarai, Bihar. He said, “The trumpet of the grand festival of democracy has sounded. The entire Bihar is saying, ‘Phir Ek Baar NDA Sarkar!’” Remembering Bharat Ratna Jan Nayak Karpoori Thakur ji, the PM remarked, “It is only due to his blessings that people like us, who come from humble and backward families, are able to stand on this stage today.”নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণ
October 17th, 11:09 pm
শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া জী, অস্ট্রেলিয়ার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, আমার বন্ধু টনি অ্যাবট জী, মাননীয় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জী, বিশিষ্ট অতিথিগণ, ভদ্রমহোদয়া এবং ভদ্রমহোদয়গণ, নমস্কার!নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
October 17th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ ভাষণ দেন। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেন, এনডিটিভি ওয়ার্ল্ড সামিট উৎসবমুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। সামিটের মূল আলোচ্য অপ্রতিরোধ্য ভারত-এর প্রশংসা করেন। তাঁর কথায়, বিষয়টি যথার্থ। কারণ, আজকের ভারত থামতে চায় না।আগামীকাল অন্ধ্রপ্রদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী
October 14th, 05:48 pm
তাঁর প্রথম গন্তব্য নান্দিয়াল জেলার শ্রীশৈলম। সেখানে শ্রী ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী বারলা দেবাস্থানামে পুজো দেবেন তিনি। এই ধর্মীয় স্থান একাধারে ১২-টি জ্যোতির্লিঙ্গের এবং ৫২-টি শক্তিপীঠের অন্যতম। এরপর, তিনি শ্রী শিবাজী স্পুর্থী কেন্দ্রে যাবেন। এই কেন্দ্রের ধ্যানগৃহের চার কোণে রয়েছে প্রতাপগড়, রাজগড়, রায়গড় এবং শিবনেরি দুর্গের প্রতিরূপ। মাঝে রয়েছে – ধ্যানরত ছত্রপতি শিবাজীর মূর্তি। ছত্রপতি শিবাজী ১৬৭৭ সালে এখানে এসেছিলেন।ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সুবিধাভোগীদের সাথে প্রধানমন্ত্রীর কথোপকথনের বঙ্গানুবাদ
September 26th, 03:00 pm
এখন, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার (মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্প) নির্বাচিত সুবিধাভোগীরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। প্রথমে, আমি পশ্চিম চম্পারণ জেলার রঞ্জিতা কাজী দিদিকে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করতে চাই।বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সুবিধাপ্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন
September 26th, 02:49 pm
বিহারের পশ্চিম চম্পারণ জেলার জনজাতি মহিলা সুবিধাপ্রাপক শ্রীমতী রঞ্জিতা কাজি তাঁর এলাকায় রূপান্তরমূলক পরিবর্তন নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে তিনি বলেন, যে বনাঞ্চল এলাকা একসময় মৌলিক পরিকাঠামো থেকে বঞ্চিত ছিল। এখন সড়ক সংযোগ, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষার বন্দোবস্ত হয়েছে। মহিলাদেরকে ঘিরে নানা উদ্যোগ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সরকারি চাকরি এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে মহিলা প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষণের সংস্থান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সেইসঙ্গে সাইকেল এবং স্কুলের পোশাক দেওয়ার প্রশংসা করে তিনি বলেন, স্কুলের পোশাক পরে মেয়েদের সাইকেলে চড়ে যেতে দেখে তিনি রীতিমত গর্ব অনুভব করেন।TMC hatao, Bangla bachao: PM Modi in Durgapur, West Bengal
July 18th, 05:00 pm
In a stirring address to an enthusiastic crowd in Durgapur, West Bengal, PM Modi reignited the dream of a Viksit Bengal and assured the people that change is not just possible but inevitable. From invoking Bengal’s proud industrial and cultural legacy to exposing TMC’s failures, PM Modi presented a clear roadmap for restoring the state’s glory and integrating it into the journey of Viksit Bharat. He reaffirmed his unwavering commitment with a resounding assurance: “Viksit Bangla, Modi ki Guarantee!”PM Modi calls for a Viksit Bengal at Durgapur rally!
July 18th, 04:58 pm
In a stirring address to an enthusiastic crowd in Durgapur, West Bengal, PM Modi reignited the dream of a Viksit Bengal and assured the people that change is not just possible but inevitable. From invoking Bengal’s proud industrial and cultural legacy to exposing TMC’s failures, PM Modi presented a clear roadmap for restoring the state’s glory and integrating it into the journey of Viksit Bharat. He reaffirmed his unwavering commitment with a resounding assurance: “Viksit Bangla, Modi ki Guarantee!”ভারত-মার্কিন যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 14th, 04:57 am
আমাকে যে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা দেওয়া হয়েছে, সেজন্য প্রথমেই আমি আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁর নেতৃত্বের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত-মার্কিন সম্পর্কের লালন করেছেন, তাকে পুনরুজ্জীবিত করেছেন।